Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 6 months ago

    রিমাইন্ডার এইট
    – ফারহাত আহমেদ
    দোষ কর‌লেও পড়‌বে না চো‌খে
    শাক দি‌য়ে মাছ ঢা‌কি,
    শা‌ন্তির দি‌নে সাতখুন ম‌াফ
    গা‌লিও আদ‌রে ডা‌কি।
    ‌তোমার সা‌থে যখন আমার
    ক‌ঠিন ঝগড়া লা‌গে,
    দোষগু‌লো হয় ‌নি‌জেরটা ভুল
    তোমারটা পাপ রা‌গে।
    আমার পা‌পেও শা‌ন্তির দি‌নে
    ‌তোমার মুখটা বন্ধ,
    হাত মুখ চ‌লে যু‌দ্ধের দি‌নে
    ‌চোখগু‌লো থা‌কে অন্ধ।
    মানুষ কিন্তু আমরাই আছি
    এভা‌বেই সব চ‌লে,
    “যুদ্ধ-শা‌ন্তি” লিটমাস টেস্ট
    আমরা কেমন ব‌লে।

    7
    4 Comments
Skip to toolbar