Profile Photo

Rana ZamanOffline

  • RanaZaman
  • Profile picture of Rana Zaman

    Rana Zaman

    4 years, 11 months ago

    ভালোবাসার খেতা পুড়ি
    রানা জামান

    ভালোবাসার খেতা পুড়ি বৃন্দাবনে মই
    নিদ্রাদেবি আড়ি মেরে ভাজতে থাকে খই
    অশ্রুজলে নদী গড়ে পরিবেশবাদি চুপ
    মজনু মিয়া ঘাট পাল্টে জ্বালে প্রেমের ধূপ
    যন্ত্রর মন্ত্রর তাবিজ কবজ মারতে থাকে ফেল
    কারো জীবন গরুর গাড়ি কারো তুফান মেল
    হিসাব ছাড়া ভালোবাসা পদ্মার বুকে চর
    শ্যামের বাহুয় হাজার নারী রাধার পুড়ে ঘর
    ফুলের মালা বুকের জ্বালা ব্যথা সর্বক্ষণ
    ভুলতে চাইলে খুলতে দেয় না মরার এ মন
    হুতুম প্যাঁচা গুতুম দেখে চমকে আটকে দম
    সিদুর পোড়া ইদুর এলে ছড়িয়ে দেয় গম
    ভালোবাসা জ্বালো ঠেসে বুকের অক্সিজেন
    খাতার বুকে সাঁতার চলুক হাতে নিয়ে পেন!

    5
    2 Comments
Skip to toolbar