Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    3 years, 5 months ago

    শিরোনাম: ইচ্ছে করে
    কলমে: জুবায়ের আল মাহমুদ
    তারিখ: ২২/১২/২২

    ইচ্ছে করে তোমার সাথে
    ফোনে কথা বলি,
    ইচ্ছে করে সারা জীবন
    একসাথে চলি।

    ইচ্ছে করে তোমার সাথে
    নদীতে সাঁতার কাটি,
    ইচ্ছে করে তোমার সাথে
    হাত ধরে হাঁটি।

    ইচ্ছে করে তোমার সাথে
    যেদিক খুশি যাই,
    ইচ্ছে করে তোমার সাথে
    মজার খাবার খাই।

    ইচ্ছে করে তোমায় নিয়ে
    ভাসাই সুখের ছোট্ট তরী,
    ইচ্ছে করে আদর করে
    ডাকি তোমায় নীল পরী।

    ইচ্ছে করে তোমায় নিয়ে
    রোমান্টিক সব কবিতা লিখি,
    ইচ্ছে করে ঝিনুকের মত
    বুক খোলসে লুকিয়ে রাখি।

    ইচ্ছে করে তোমার সাথে
    কাটাই জীবনভর,
    ভালোবাসার খুঁটি দিয়ে
    বানিয়ে সুখের ঘর।

    খামখেয়ালি ইচ্ছেগুলো,
    পুরণ হবে কবে,
    বলোনা আমার কানে কানে
    একদিন পূরণ হবে।

    8
    3 Comments
Skip to toolbar