Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🔰 শীতের সকাল 🔰

    শীত এসেছে গ্রামের বাড়ি
    নকশিকাঁথা নিয়ে,
    শীতেকে বাঁধা যায়না দেয়া
    চাদর গায়ে দিয়ে।

    শীত এসেছে খেজুর রসে
    শীতল ভাপা পিঠায়,
    শিশির ভেজা সবুজ ঘাসে
    খেজুর রসের মিঠায়।

    শীত এনেছে গরম জামা
    কাঁথার ভেতর ওম,
    নানান রকম ফল-ফলাদি
    রাতের গভীর ঘুম।

    শীত জ্বেলেছে তপ্ত আগুন
    উদোম ফসল মাঠে,
    শীত এসেছে হাটে-ঘাটে
    পঁচন ধরা পাটে।

    শীত এসেছে ভাটির দেশে
    সূর্য দিয়ে ঢাকি,
    শীত এসেছে বাংলাদেশে
    হয়ে অতিথি পাখি।

    ✨🆂🆂🅿🆂🆂✨

    4
    2 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar