-
গোয়েবলস্
– ফারহাত আহমেদ
মন্ত্রীসভার মধ্যমণি,
মজবুত তার আসন
একযুগ ধরে মিথ্যার জোরে
হয়েছে আস্থাভাজন।
মিথ্যা প্রচারে শত্রুরা হতো
বিস্মিত,হতবুদ্ধ,
রণকৌশলে মিথ্যাশিল্প
জেতাতো অনেক যুদ্ধ।
মিথ্যাকথার জন্মদাতা
গোয়েবলস্ নয় জানি
মিথ্যার গুরু,ধ্যান-জ্ঞাণ সব
গোয়েবলস্-কেই মানি।
মহামারী আজ সত্যকথার,
মিথ্যা-মহোৎসবে
শর্ট-কাট মেরে বাঁচবে না কেউ
বুঝবে তোমরা কবে?
একা একা নয়,যাবার সময়,
সস্ত্রীক তারা মরে,
ছয় সন্তান হত্যার পর
আত্মহত্যা করে।2 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan


অতি চমৎকার কাব্য রচনা করেছেন!