Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 5 months ago

    নির্লজ্জ
    – ফারহাত আহমেদ
    অবহেলার
    লাড্ডু গুলোয়
    মাছির পালের
    আনাগোনা
    ক্ষুধার্ত পেট
    মোচড় কাটে
    বিবেক বলে
    না খাবো না ।
    পরীক্ষাতে
    ঘাপলা করে
    লাড্ডু মেরে
    মুখখানা ভার
    ছাত্র আমার
    সব ডোবালো
    টিউশনিটা
    টিকবে না আর ।
    আমার বিবেক
    লাড্ডুগুলো
    চারপাশে সব
    সন্ধানী চোখ
    টিটকারি দেয়
    কেউ বোঝেনা
    শূণ্য পকেট
    পরাস্ত লোক ।
    মনের ভেতর
    অংক কষি
    মিলছে না তাই
    খাচ্চি খাবি
    লাড্ডু নিলাম
    লজ্জা ভুলে
    অংক ভুলে
    পেটের দাবী ।

    3
    4 Comments
Skip to toolbar