Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 5 months ago

    হেঙ্গারে ঝুলে আছে পুরোনো ব্যাথার ময়লা শার্ট। চৌকির নিচে কুঁচিকুঁচি করে ছেঁড়া দুঃসংবাদের চিঠি। গলাকাঁটা মুরগির মতো ছটপট করছে স্বল্প আয়ুর জীবন। বালিশে মাথা রাখতে গেলে বুকের উপর ওঠে বসে শোকের ডিসেম্বর। সুবেহ-সাদিকের পূর্বে একদল সুখী দম্পতিরা যেই মূহুর্তে মাতাল চুমুতে লেগে থাকে সঙ্গীর ঠোঁটে, সেই সময় আরেকদল নেশাচর পাখি দেয়াশলাই খুঁজে না পেয়ে পাগলামি করে, তাদের নির্ঘুম চোখে যে আভা ফুটে থাকে তাতে স্পষ্ট লেখা কারা যেনো তাদের ভেঙে দিয়েছে খুউব।
    :
    পাওয়া না পাওয়ার অংক কষে কপাল ঘেমে যায়। জীবন আটঁকে থাকে জটিল সামাধানহীন সূত্রের বরশিতে। সুখের ঘরে ডাকাতি করে নিয়ে গিয়েছে সুখের পায়রা বুকের মানুষ, হায় ঈশ্বর। থ্যার্মোটারের পারদ ক্ষেপিয়ে কলার চেপে ধরে অপ্রাপ্তির জ্বর, একটু আধটু করে শুঁকিয়ে যাচ্ছে আয়ু সমুদ্র। ব্যার্থতার বুলেটে বুলেটে বুক ঝাঁঝরা হওয়ার পরও মিলছে না একটুকরো শান্তির মানচিত্র।
    :
    কয়েকটা অঙ্গহীন শরীর নিয়ে হামাগুড়ি দিয়েও বেঁচে থাকা যায়, মাটি খেয়েও বেঁচে থাকা যায়, শুধু মরে যেতে ইচ্ছে হয় তখন যখন মরে যায় পরিবারের শান্তির মা,অথবা নয়কে ছয় বানিয়ে প্রিয়তমেষুর চলে যাওয়া দেখে। কাগজের নোটকে নিজের পক্ষে আনতে দেড়’শো বছর জীবন ঘোড়ার পিঠে চাবুক মেরে ক্ষতবিক্ষত করার পর জেনে ছিলাম পৃথিবীর রঙবেরঙের জলসানো মার্কেটের কোথাও সুখ নেই, সবাই ভুগছে ডায়াবেটিসের মত সুখহীনতার দীর্ঘ মেয়াদী অসুখে।
    :
    ইদানীং ভুলবাল লিখি, ভুলবাল বকি, ভুলবাল স্বপ্ন দেখি, অমন ভুলবালভাবে তোমাকে ভুলে গেলেও পারতাম, অমন ভুলবালে বৃহস্পতিবার মনে না রাখলেও পারতাম। অথচ আমি মনে রাখি, তুমি অথবা নরম সকালের রঙ চা, দুপুরে ডিম ভাজি ভাত, মায়ের আদুরে আঁচল তলে আট ঘন্টার তরতাজা ঘুম, তোমার তিনইঞ্চি শুদ্ধ নরম বুকে নাকঘসা নেশাতুর রাত অথবা কথা-কাটাকাটি টুকটাক ঝগড়াতে জীবন ণরক হতে পারতো। কিন্তু তা হয়নি আর হয়নি বলে’ই ওইরকম একটা নরকের জন্য ডিসেম্বরের নাকে আঁটকে থাকা শেষ নিঃশ্বাস বৃহস্পতিবার এর মাথার পাশে বসে আমি কাঁদছি…

    10
    2 Comments
যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar