Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 5 months ago

    আমেরিকা
    – ফারহাত আহমেদ
    ইচ্ছা করেই পয়সা দেবেনা
    কথায় ভিজাও চিড়া,
    আঙ্গুল তোলো আমার দিকে
    তোমার পেটেই পীড়া।
    আমার দেশের দারিদ্র্যতে
    কুম্ভীরাশ্রু ফেলেছো,
    শর্তযুক্ত প্রেসকিপশনে
    মনে পড়ে কত গিলেছো?
    বন্ধুর মতো চলে আসো
    আগে সুন্দর পটভূমি,
    কনডম্ আর চুইংগাম দিয়ে
    বারোটা বাজাও তুমি।
    কথা মাইনাস চোখ রাঙানি
    শিখিয়েছি আমি,শিখেছো?
    “তলাহীন ঝুড়ি”বলেছিলে তুমি
    দাঁড়িয়েছি আমি,দেখেছো?

    4
    2 Comments
Skip to toolbar