-
সুদ-খোর
– ফারহাত আহমেদ
পেট কেটে শুধু বাচ্চা বেরোয়
একথা সত্য নয়
মাসের শুরুতে বেতনের টাকা
তেমন কথাই কয়।
শকুনের চোখে সেই টাকাতেও
অনেকে তাকিয়ে রয়
ক্লিন-শেভ মুখে খোঁচা খোঁচা দাড়ি,
অনেক নাটক হয়।
দুইদিন পরে দিয়ে দেবে বলে
হাজার দুয়েক চায়
আমার কথাটা শুনবে না কেউ,
সবাই অসহায়।
টাকা ধার দেই,দুইদিন যায়,
ধারশোধ আর হয়না
সহধর্মিনী,সুর-সপ্তমী,
তারপর তার সয়না।
পেটে-ভাতে চলি,ঋণশোধ নাই,
আর কত কথা শুনবো?
কসম কেটেছি এরপর টাকা
ধার দিয়ে সুদ গুনবো।4 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan


প্রিয় কবি অনেক চমৎকার লিখেছেন!