-
শাহনামা
– ফারহাত আহমেদ
একটা খামে
আমার নামে
একটা বিয়ের
কার্ড এসেছে,
এই পৃথিবীর
সব প্রতারক
কাল সারারাত
চাঁদ হেসেছে ।
মিথ্যাবাদী
একটা টিয়া
গুলিস্তানে
খাম তুলেছে,
যষ্ঠি মধুর
কল্পনাদের
অফ করে দেই
…চোখ খুলেছে ।
আমার কাছে
খামের ভেতর
চিঠির ভেতর
লেখার ফাঁকে,
রাজ্য জয়ের
স্বপ্ন ছিল
কিন্তু রাণী
আজ বিপাকে ।
সানাই বাজে
রাজবাড়িতে
এখান থেকেই
বিদায় দেই,
খামগুলো সব
পুরান্ রাজার
সব বিয়েতে
যেতে নেই ।4 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan



খামের ভেতর
চিঠির ভেতর
লেখার ফাঁকে,
রাজ্য জয়ের
স্বপ্ন ছিল
কিন্তু রাণী
আজ বিপাকে ।
সানাই বাজে
রাজবাড়িতে
এখান থেকেই
বিদায় দেই,
খামগুলো সব
পুরান্ রাজার
সব বিয়েতে
যেতে নেই । -মুগ্ধতা প্রকাশের শব্দ খুঁজে পাচ্ছি না।