Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    3 years, 4 months ago

    বিদ্যুতের দাম বাড়ে ,গ্যাসের দাম বাড়ে , তৈলের দাম বাড়ে,পানির দাম বাড়ে ,আটার দাম বাড়ে ,চালের দাম বাড়ে -বাড়েনা শুধু কাজের দাম কিংবা বেতন।
    বছরের শুরুর দিকে বাড়ী ওয়ালা আন্টি বলে দিল দু হাজার টাকা বাসা ভাড়া বাড়িয়ে দিতে হবে নইলে বাসা ছাড়তে হবে , অগত্যা মেনে নিলাম।
    এ মাসে আবার সার্ভিস চার্জ বাড়িয়েছে -এটাও কি মানতে হবে কারণ গোলাম হোসেনের সামনে-তো কোন উপায় নাই। আজ আবার দেখলাম বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার।গোলাম হোসেন এবার যাবে কোন দিকে ? আসলে আমাদের দেশে সবকিছুরই-তো দাম বাড়ে কিন্তু কমে কোনটার ?
    ঢাকা শহরে অধিকাংশ এলাকায় -গ্যাস সংকট ,পানিরও একই অবস্থা লজ্জায় বিদ্যুতের কথা নাইবা বললাম। সরকারী যেসব সেবা খাত আছে -সব কিছুতেই সরকারের লস। দাম না বাড়ালে চলেইনা।
    খোঁজ দ্যা চার্জ করে দেখেন -এসব মন্ত্রণালয়ের মন্ত্রী,সচিব, ডিরেক্টর,পিডি, এমডি, ডিড, ইঞ্জিনিয়ার, হিসাব রক্ষক থেকে শুরু করে অফিস সহকারী ,পিওন ,ড্রাইভারদের-শান শওকত।
    প্রতিটা মন্ত্রণালয়ে গিয়ে দেখেন কতটি গাড়ী তারা ব্যবহার করছে ,কতটি বিকল হয়ে আছে ,কতটি এসি তাদের অফিসে ,কত টাকার ষ্টেশনারী এবং আসবাবপত্র লাগে এক বছরে।এসব খরচ আসে কোথা থেকে ? এটাতো জনগণের টাকা।
    তবে ভুলেও আপনি কিন্তু তাদের সম্পদের হিসাব জানতে চাইবেন না। কারণ থলের বিড়াল গুলো বাঘের রূপ ধারণ করে আছে প্রতিটি সেক্টরে -যেখানে হাত দিবে যাবেন সেখানেই দেখবেন – বাড়ী ,গাড়ি আর ব্যাংক ব্যালেন্সের কোন অভাব নেই। অভাব আছে শুধু আপনার আমার জন্য।

    3
    2 Comments
Skip to toolbar