Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    • 3 years, 9 months ago

    কারখানা
    আনিছুর রহমান

    মরিচা পড়া কারখানা
    চালায় অদক্ষ কারিগর
    ভাল কিছু হয় না কলে
    যা হয় সবি ক্ষতিকর।

    কাজ শিখে কলে যারা
    নিজেরা মহা ব্যস্ত
    শিক্ষা ছাড়া ফল চায়
    টাকার নেশায় মত্ত।

    রাজনীতি আর চাপাবাজি
    কারখানায় চলে হরদম
    কেহ বাড়ি গাড়ির মালিক
    আবার কেহ অধম।

    মাঝে মাঝে রক্ত ঝরে
    শ্রমিক ভাইয়ের বুকে
    হলি খেলায় মত্ত তারা
    দুঃখী বাবা মা কাঁদে।

    শত শত ছেলে মেয়ে
    হচ্ছে পঙ্গু বেকার
    কর্ম বিহীন জিবন সবার
    কেউ হচ্ছে হকার।

    কারখানায় ধরছে ঘুনে
    আর কি উপায় আছে
    ঘুনে ধরা মানুষ হবে
    দেশ চলবে কিসে।

    আর কত হবে দলাদলি
    কবে হবে সবাই ক্ষান্ত
    দেশ যদি গোল্লায় যায়
    জাতি হবে পক্ষাঘাতগ্রস্ত।

    ১৬/০১/২০২৩.

    7
    3 Comments
Skip to toolbar