Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 4 months ago

    ফিরে দেখা
    – ফারহাত আহমেদ
    ছোট্টবেলায় বেদেনীরা এসে
    দাঁতের পোকাকে ঝাড়তো
    সুচিত্রা সেন ব্ল্যাক এন্ড হোয়াইটে
    বড্ডো নজর কাড়তো।
    পোলাও-কোরমা বেছে বেছে শুধু
    বিশেষ দিবসে জুটতো
    কোমল পানীয় পানের স্মৃতি
    খৈ-এর মতো ফুটতো।
    ছয়,নয় ছিলো দুইটা চ্যানেল
    সবাই ঝাঁপিয়ে দেখতাম,
    সন্ধ্যায় পড়া সুর তুলে তুলে
    রাত্রে ডাইরী লিখতাম।
    মন চায় লিখি অনেক কথা
    হয়তো ভালো লাগবে না
    আবাহনী আর মোহামেডানের
    ফুটবল আর জাগবে না।

    6
    2 Comments
    • নস্টালজিক হয়ে গেলাম। আমার বাব-মায়ের সুবাদে আমি অনেক পুরনো বাংলা ছবি দেখেছি। আর নির্দিষ্ট অনুষ্ঠান দেখার জন্য অপেক্ষা করাটা কী দারুণ আনন্দের ছিল!

    • কবি অসাধারণ লিখেছেন!

Skip to toolbar