Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 10 months ago

    অদ্ভুত কথন- ২৬৪.
    :
    আপনি কি জানেন- জ্ঞান অর্জনই এই এই পৃথিবীর নয় বরং মহাজগতের বা বিশ্বব্রহ্মান্ডের সবচেয়ে মজার বিষয় বা আনন্দের বিষয় ! জানেন না ? যারা জানেন তারা জানেন যে আমি ঠিক কথাটাই বলেছি । তারপরেও আমি ব্যাখ্যা করছি, যতটুকু পারছি। দেখুন ঠিক আছে কিনা- টাকা-পয়সা মানুষকে সুখী করতে পারে না এটা তো সবাই মানেন। টাকা-পয়সা সাময়িক সুখ এনে দেয়, যেমন দেয় ক্ষমতা। পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক বা মায়ার সম্পর্ক বা ভালোবাসার সম্পর্ক হলো মা ও শিশুর। একজন মা তার শিশুকে কতটাই না ভালোবাসেন ! এই ভালোবাসার সাথে কিন্তু মনের মানুষের ভালোবাসার তুলনা চলে না। আবার চলে, সত্যিকারের ভালোবাসার মনের মানুষগুলোর ভালোবাসা মায়ের ভালোবাসার সমান নয় তবে কাছাকাছি। এইসব ভালোবাসা কখনোই ফুরায় না। এই ভালোবাসাটা কি ? একটা আকর্ষন নয় কি ? হুম, এটা অবশ্যই আকর্ষন। তাহলে পৃথিবী তার সকল বস্তুকে কেন্দ্রের দিকে আকর্ষন করে। তাহলে বলা যায় যে, পৃথিবী তার সকল বস্তুকে ভালোবাসে। তাহলে এও বলা যায় সকল বস্তু সকল বস্তুকে আকর্ষণ করে, তাহলে সকল বস্তু সকল বস্তুকে ভালোবাসে। তাহলে বিশ্বব্রহ্মান্ডের সকল কিছু সকল কিছুকে আকর্ষণ করে, তাহলে বিশ্বব্রহ্মান্ডের সকলকিছু সকলকিছুকে ভালোবাসে। গোটা বিশ্বময় ভালোবাসা ছড়ানো।
    :
    জ্ঞান অর্জন কতটা জরুরী ? কতটা মজার ? চিন্তার বাহিরে। আচ্ছা চিন্তা করুন, আমি বলি। কার কার ভালো লাগছে দেখি। যার যার ভালো লাগবে সে মন্যুষত্বের ধাপে এগিয়ে আছে। আর কথাটা যাদের মাথার উপর দিয়ে যাবে তাদের আরো চেষ্টা করতে হবে। কথাটা হল- “চিন্তা করুন কতটা আনন্দের বিষয় হবে যখন আপনার প্রিয় বিষয়টা আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ছেন আর নতুন নতুন তথ্য আপনার মাথার নিউরনে ঢুকছে এবং বিস্ময়ে হতবাক হয়ে চিন্তাও করছে এবং পরবর্তী আবার নতুন তথ্য নেবার জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক সেই ব্যক্তির মত যে মিষ্টি খেতে খুবই পছন্দ করে- অনেকগুলো মিষ্টি খাবে বলে বসেছে এবং প্রথম মিষ্টিটা মুখে নিয়ে এর স্বাদ নিয়ে পুলকিত মনে আনন্দ অনুভব করছে এবং আরো মিষ্টি আছে এবং খাবে বলে মনকে আরো আনন্দিত করছে।”
    :
    এই যে জ্ঞানটা অর্জন করলেন- ভালো লাগলো না। ভালো লেগেছে, জানি। আরো ভালো লাগবে। বলছি- আমরা মানুষ। এই মানুষ বেঁচে থাকার উপাদান মূলত ২টি। যথা- ১. দেহ এবং ২. মন বা আত্মা বা রুহ। এর যে কোন একটা না থাকলে মানুষ বেঁচে থাকতে পারবে না। এই যে সকল জ্ঞান আমরা অর্জন করছি, রাখছি কোথায় ? ব্রেনের ভেতর, নিউরনে। এই জ্ঞান নিয়ে খেলছে কে ? মন বা আত্মা বা রুহ। দেখেছেন! এই রুহ বা আত্মা বা মনটাই আসলে সবকিছু। সকলকিছু। কিন্তু আশ্চর্যের কথা এই যে এই মন বা আত্মা বা রুহকে সঠিকভাবে ব্যাখ্যা কেউ করতে পারলো না, পারবেও না। অনেকে অনুমান করে কিছু কিছু সত্য অনুধাবন করতে পারেন মাত্র। এই রুহ বা আত্মা বা মনের সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে জানা বা জ্ঞানার্জন করা। আর এই রুহ বা আত্মা বা মনের সবচেয়ে আনন্দের বিষয় একটা আছে, যেটার জন্য এই রুহ বা আত্মা বা মন অধীর আগ্রহী হয়ে তীর্থের কাকের মতো বসে আছে আর এটাই পৃথিবীর বা বিশ্বব্রহ্মান্ডের সবচেয়ে আনন্দের ঘটনা, আশ্চর্যজনক ঘটনা, সবচেয়ে জ্ঞানী ঘটনা। বিষয়টা কি ? ব্যাপারটা হলো- মহান সৃষ্টিকর্তাকে দেখা। এটাও হচ্ছে জ্ঞান অর্জন করা। এটাই ! এটাই সেই বিস্ময়কর ঘটনা। যে রুহ বা আত্মা বা মন তার সৃষ্টিকর্তার দেখা পেল সে সুখে থাকবে অর্থাৎ জান্নাতী এবং যারা দেখতে পাবে না তা দুঃখে থাকবে- এরা জাহান্নামী। এই সৃষ্টিকর্তাকে দেখলেই আপনার রুহ বা মন বা আত্মা সবচেয়ে পরিতৃপ্ত হবে, সুখী হবে, আনন্দিত হবে। একটু ভেবে দেখুনতো ব্যাপারটা ! এখানে কিন্তু আপনি আবারো জ্ঞান অর্জন করলেন। কারণ, আপনি সৃষ্টিকর্তাকে দেখলেন, তার সম্পর্কে জানলেন। সৃষ্টিকর্তাকে দেখা বা তার সম্পর্কে জানার জ্ঞানটাই বিশ্বব্রহ্মান্ডের সবচেয়ে বড় আনন্দের ঘটনা। এই ব্যাপারটাতো স্বাভাবিক কোন ঘটনা নয়, বুঝতে পারছেন নিশ্চয়ই।
    :
    এবার, আবার স্বাভাবিকতায় আসি- বিশ্বব্রহ্মান্ডের সবচেয়ে আনন্দের ঘটনাটাও জ্ঞান অর্জনকে কেন্দ্র করে। তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এটাতেই সবচেয়ে মজা পাবেন। যদি আপনি নিতে পারেন।
    :
    ভাগ্যের উপরে কিছু নাই কিন্তু সঠিকভাবে লেখাপড়া শিখে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি। জ্ঞান তো ভালোও আছে, মন্দও আছে। আর যে জ্ঞান যেখানেই থাকুক কিভাবে অর্জন করব ? কতটুকু অর্জন করব ? কিভাবে ভালো হবে ? কিভাবে আমার মনুষ্যত্বের বিকাশ ঘটাতে পারব। মনুষ্যত্ব একটা বিশাল ব্যাপার। শুধুমাত্র উচ্চশিক্ষিতরাই এই কথাটার মমার্থ বুঝতে পারবেন। যাই হোক, এইসব কথা চিন্তা করে কিছু বুদ্ধিমান মানুষ জ্ঞিানগুলো সাজালেন, লিপিবদ্ধ করলেন এবং বই আকারে বের করে বিভিন্ন বয়সের মানুষকে পড়ার জন্য আহ্বান জানালেন। ফলশ্রুতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে লাগল। বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন বুদ্ধির লেবেল তৈরি করতে লাগলেন। কারা কত বেশি বুদ্ধিমান। এই ধারার একটা কথা শুধু বলি। জ্ঞানের লেবেলের কথা। জ্ঞানের লেবেল তিনটি। যখন আপনি প্রথম লেবেলে উঠবেন তখন নিজেকে অহংকারী মনে হবে। যখন আপনি জ্ঞানের দ্বিতীয় লেবেলে উঠবেন তখন আপনি বিনয়ী হয়ে যাবেন। আর যখন জ্ঞানের তিন নম্বর লেবেলে উঠবেন তখন নিজেকে মনে হবে আপনি কিছুই জানেন না অর্থাৎ এই বিশাল বিশ্বব্রহ্মান্ডের জ্ঞানের কাছে আপনি কিছুই না। এটাই স্বাভাবিক। তারাই ভয় পায় যারা যানে কি জন্য ভয় পায়। জ্ঞানের প্রথম লেবেলে অনেকেই উঠে পড়ে। কিন্তু বেশিদিন থাকতে পারে না। পড়ে যায়। অহংকারের কারনেই। জ্ঞান নিয়ে আপনার ভেতর অহংকার তৈরি হতেই পারে, সেটাকে দাবিয়ে রাখুন। যদি পারেন তাহলেই শুধু জ্ঞানের দ্বিতীয় লেবেলে উঠতে পারবেন। জ্ঞানের দ্বিতীয় লেবেলে উঠা মানুষগুলোর হঠাৎ হঠাৎ দেখা পাওয়া যায়- দেখলেই ভালো লাগে, জ্ঞানী জ্ঞানী চোখ, মিষ্টি মুচকী হাসি, সামান্য উদাসীন ভাব, চিন্তাশীল, দানশীল, বুদ্ধিমান এবং ভালো মানুষ। কিন্তু জ্ঞানের তিন নম্বর লেবেলের মানুষগুলো পৃথিবীতে সত্যিই খুবই কম। হাতে গোনা কয়েকজন। অত বেশি জ্ঞান কারো মাথাতেই একসাথে থাকা সম্ভব নয় আসলে। তবে, ব্যতিক্রমভাবে কারো কারো মাথায়, ছোট থেকে প্রক্রিয়া করে ধারাবাহিকভাবে সাজানোর ফলে একটা জ্ঞানের সমুদ্র তৈরি করা যেতে পারে বা সুপার কম্পিউটারের মত কাজ করতে পারে। যেমন- আলবার্ট আইনস্টাইনের কথাই ধরুন। কিন্তু উনিও সকল বিষয়ে পারফেক্ট ছিলেন না। তারপরেও তাকে জ্ঞানের তৃতীয় সারির মানুষ হিসেবেই ধরা হয়, কারণ, বিশেষ সেই বিষয়গুলোতে তিনি ব্রেনের ভেতর জ্ঞানের বিস্ফোরণ ঘটাতে পেরেছিলেন। এরকম অনেকেই আছেন। আমরা যাদের বিষয়ে উদাহরণ দিয়ে কথা বলে থাকি তারা জ্ঞানের তৃতীয় স্তরের ব্যক্তির মধ্যেই পড়ে।
    এখন আপনি কি করবেন ? জ্ঞান অর্জন করবেন। বললেও করবেন, না বললেও করবেন। কিন্তু অনুরোধ রহলো- একটু সুসংবদ্ধ জ্ঞান সংগ্রহ করুন, সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ মেহেরবান।

    7
    3 Comments
Skip to toolbar