-
কবিতা ছদ্মনাম
পোড়া বনে
হৃদয় ক্ষনে
চিরে খায়
ফিঙে ঠোঁট—
(আমার)
শরীরজুড়ে
শীতপোকা
আর
মনের ভিতর
রাতের কুয়াশা
উড়ছে তারা—হৃদয়ে পেকে
নুয়ে থাকে
লাল সূর্যফল;
সেই আলোতে
পোড়ে পাখি
মগজে মগজে
বিছানো ঘাসে
রক্তফুল ফোটে—
স্মৃতির গন্ধ
আজকাল
অকপটে জ্বলে
কাগুজে ডানায়
বক্রতা আঁকে
কবিতা ছদ্মনামে—ছায়াসমগ্র
নিংড়ে দেখি
ফিঙে ঠোঁট
ছন্দ শেখায়
আমাকে—বনে বনে
পাতার কঙ্কাল
আগুন
মগজের
গোপন দৃশ্যে—স্মৃতি ছবিঘর
শুকনো হয়ে
ঝুলে আছে
মাংসলবৃক্ষে—অথচ
অদৃষ্টের চাঁদ
আর
রক্তফুল গুচ্ছ
খেয়ে ফেলে
একান্তে; আমাকে—কবিতা ছদ্মনামপোড়া বনে
হৃদয় ক্ষনে
চিরে খায়
ফিঙে ঠোঁট—
(আমার)
শরীরজুড়ে
শীতপোকা
আর
মনের ভিতর
রাতের কুয়াশা
উড়ছে তারা—হৃদয়ে পেকে
নুয়ে থাকে
লাল সূর্যফল;
সেই আলোতে
পোড়ে পাখি
মগজে মগজে
বিছানো ঘাসে
রক্তফুল ফোটে—
স্মৃতির গন্ধ
আজকাল
অকপটে জ্বলে
কাগুজে ডানায়
বক্রতা আঁকে
কবিতা ছদ্মনামে—ছায়াসমগ্র
নিংড়ে দেখি
ফিঙে ঠোঁট
ছন্দ শেখায়
আমাকে—বনে বনে
পাতার কঙ্কাল
আগুন
মগজের
গোপন দৃশ্যে—স্মৃতি ছবিঘর
শুকনো হয়ে
ঝুলে আছে
মাংসলবৃক্ষে—অথচ
অদৃষ্টের চাঁদ
আর
রক্তফুল গুচ্ছ
খেয়ে ফেলে
একান্তে; আমাকে—5 Comments
Friends
Imamul Islam
@imamul-islam
তাওহীদ সুফিয়ান
@tawhidsufian
Atosh Biswas-
@atosh-biswas
মোঃ বায়েজীদ
@bayejid
RiyadAfrad
@riyadafrad
Hujaifa Muhammad
@hujaifa-muhammad
মোঃ সাইফুল ইসলাম
@saif007
স্মৃতি রানী রত্না
@srratna1990
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel



অনেকদিন পর একরাশ মুগ্ধতায় ভরিয়ে দিলেন কবি… প্রীতি ও শুভেচ্ছা রইল।