Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 9 months ago

    কিসাণু- ২১.
    :
    এক.
    হাতটা কেটেই গেল রাজনের। বা হাতের ঠিক কজ্বির নিচে- অনেকটা। ডাক্তারের কাছে নিয়ে গেলে নির্ঘাত ৫-৬টি সেলাই লাগবেই। রাজন কেটে যাওয়া মাংসের ভেতর হাড়খানাও দেখতে পেল।
    বাড়ির পেছনের গাছ থেকে রাজন তাদের ছাগলের জন্য কাঁঠালের পাতা কাটতে গিয়েছিল। রাজন দা দিয়ে প্রথম যে ডালে আঘাত করে তাতে ডালটা তো কাটেই সাথে সাথে দুর্ঘটনাবশত তার বাম হাতেও আঘাতটা লাগে। এই ৪২ বছর বয়সে এটিই বোধহয় তার জীবনের সবচেয়ে বড় দুর্ঘটনা।
    দুই.
    রাজন তার গায়ের গেঞ্জিটি খুলে তার হাতে বেঁধে নেয়। সে কেন জানি বিচলিত হয় না। সাবধানে আরো কয়েকটি ডাল কেটে সে ফিরে আসে এবং ছাগলের ঘরে তা রেখে বের হয়ে আসার সময় তার বউয়ের চোখে পড়ে যায়।
    তিন.
    তারপর যা হবার তাই- বউয়ের চিৎকার, ছেলে-মেয়ে ও মায়ের কাঁন্না, ভাইয়ের বকুনি, ডাক্তার আসা, সেলাই করা, ব্যান্ডেজ বাঁধা, পাড়া-প্রতিবেশিদের ভীড় ইত্যাদি ইত্যাদি ।
    চার.
    গভীর রাত। রাজন বিছানায় শুয়ে। পাশে তার মা ও বউ- ক্লান্ত। ঘুমিয়ে পড়েছে। ঘরে আর কেউ নেই।
    রাজনের চোখে ঘুম নেই। সে ভাবছে আজকের কথা- প্রতিদিন তাদের জীবন চলে সাধারণ গতিতে। যদি কোন ভাবে এই সাধারণ জীবনের সামান্যতমও পরিবর্তন হয় তবে জীবনের সাধারণ নিয়মের ব্যতিক্রম ঘটে। যেমন আজকে যদি রাজনের হাত না কাটত তবে তাদের জীবন সাধারণ গতিতেই চলত, কিন্তু হাত কেটে যাওয়ায় তাদের সাধারণ জীবনে ব্যতিক্রম ঘটেছে।
    পাঁচ.
    তবে আজকের ঘটনায় রাজনের সবচেয়ে বড় আবিষ্কার হল- হাত কেটে যাওয়া এবং সেলাই করাসহ এখন পর্যন্ত সে কোন ব্যাথাই অনুভব করেনি। ঘটনা ঘটার পর থেকে সে শুধু ভেবেছে কি ভাবে সে সামাল দেবে সবকিছু ? প্রত্যেকটি মানুষের কি প্রতিক্রিয়া হল, কে কি করল তা দেখতে দেখতে সময় চলে গেল।
    তবে ব্যথা না হলেও সে আর্শ্চয রকমের এক অনুভূতি টের পেয়েছিল। সেই অনুভূতির সাথে সে আগে কখনই পরিচিত ছিল না। কেমন যেন মায়াবী এক অনুভব। এখনও হচ্ছে ……….। তার মনে প্রশ্ন জাগে- এটা কি বেশি ব্যথার অনুভূতি ?? না কি অন্যকিছু ??

    9
    3 Comments
Skip to toolbar