Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    3 years, 4 months ago

    তাঁতি
    আনিছুর রহমান
    আতাইকুলার হাটে গিয়ে
    তাঁতি বিকিয়ে লুঙ্গি,শাড়ি
    রঙ,সুতা কিনে এনে
    ফিরল সন্ধ্যায় বাড়ি।
    এরপর গেল তাঁতি
    সিরাজগঞ্জের হাটে
    সানা,মাকু কিনে আনল
    মাঝ দুপুরের আগে।
    সকাল বেলা উঠে তাঁতি
    ভিজিয়ে সুতা তেলে
    রঙ বেরঙের সুতা লয়ে
    শুকায় বাঁশের আড়ে।
    নানা রঙের সুতা নিয়ে
    কোলাহল তাঁতি পাড়া
    মাড় লাগিয়ে লাটাই হবে
    ববিনে জড়াবে তারা।
    পাকিয়ে সুতা জড়াবে তাঁতি
    ঘুরিয়ে ঘুরিয়ে ড্রামে,
    সানা বও শেষে কারিগর
    কর্মে ব্যস্ত হবে।
    ঠুন ঠুন মাকুর শব্দে
    ব্যস্ত সবাই রবে
    কর্ম চঞ্চল হবে সবাই
    তাঁতি পাড়া গ্রামে।
    নোলি ভরে ব্যস্ত রবে
    গাঁয়ের ছোট ছেলেমেয়ে
    সুতা জরিয়ে তুলে দিবে
    কারিগরের হাতে।
    সারাদিন কাজ হবে
    সকাল সন্ধ্যা সাঁজে
    গায়ের ঘাম ঝড়াবে তাঁতি
    সংসার লাভ তাতে।
    কত রঙ কত ডিজাইন
    হরেক রঙের শাড়ি
    নক্সা আর বুনন ভালো
    মা বোনের শাড়ি।
    সওদাগরে কিনবে শাড়ি
    তাঁতির ঘরে বসে
    জ্যোষ্ঠ মাসে কাটে সুতা
    শাড়ি বুনাবে তাঁতি আষাঢ়ে।
    বাড়ির কাছে তাঁতি ভাই
    সারাবেলা কাজ করে
    সওদাগরের রঙিন শাড়ি
    ভালো করে বুনে দেবে।
    সেই কথা শুনিয়া তাঁতি
    মনে মনে হাসিতেছে
    কি-বা রঙের বুনবো শাড়ি
    ছবি খান দেখাইয়া দে…।
    ২৫/০১/২০২৩.

    4
    3 Comments
Skip to toolbar