Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 4 months ago

    প্রলেতারিয়ান
    – ফারহাত আহমেদ
    হতবাক হবে নাকি
    যদি কোনদিন দ্যাখো
    অবাধ্য হয়ে ওঠা
    কোন অধীনস্থ
    যারে তুমি রেখেছিলে
    প্রলেতারিয়ান করে
    গৃহপালিতের মতো
    ভীত-সন্ত্রস্ত ।
    রাশি রাশি জ্ঞাণপাপী
    ছায়া দিয়ে ঢেকে রাখে
    ঘন কালো আঁধারেতে
    আলোকিত সত্য
    ‘সমতা’র ধোঁয়া তুলে
    এন্তার প্রহসনে
    চলে কতো লীলাখেলা
    কথ্য, অকথ্য ।
    ‘প্রতারক’ পরিচয়ে
    যদি শেষ-নিঃশ্বাস
    ত্যাগ করো তবে কেন
    এতো সাজ-সজ্জা
    “আমিও তোমার মতো”
    কোনদিন শোনো যদি
    ভয় পেও বক্তাকে
    আর পেও লজ্জা ।

    5
    1 Comment
Skip to toolbar