Profile Photo

মোঃ সাব্বির হোসেনOffline

  • sabbirshaheb
  • কবিতাঃ অপেক্ষা
    ~মোঃ সাব্বির হোসেন

    এই যে আমি, তবে এসো!
    কিছু দুঃখের বাক্স নিয়ে বসো,
    আজ সন্তর্পণে পাবে সবে,
    যা দিয়েছ তুমি, মনে করো, কবে?

    দেখনি এ বিশ্ব,
    তুমি কান্না বিলিয়ে দাও, বিনিময়
    সে বৃষ্টি নামিয়ে দেয়।
    তুমি কবরে নামাও, বিনিময়
    তোমায় অন্য কেউ কবরে নামিয়ে দেয়।

    তুমি বোধহয় তবে দেখনি,
    এ বিশ্বে তারাগুলো ঝলঝল করে,
    অথচ ভেতরে ভেতরে সে অন্যের ধারে জ্বলে।
    আলো নিয়ে বড়াই, ভালো!
    ঐ যে দেখ বালব ফেঁটে গেছে, জ্বলবে?
    নাকী সেই আলোর প্রতিক্ষাতেই মরবে?

    কি? ভয় পেলে? আমি অন্ধকার?
    ফিরিয়ে দিবনা, আমিতো প্রাক্তন আলো!
    তোমার কাছে ভালোর আলো।
    সেসব ফুড়িয়েছে বহুক্ষণ।
    আমার আজ নতুন নাম, নতুন শব্দ!
    ফিরিয়ে দেয়া আমার বারণ!
    আমি শুধু তার অপেক্ষাই করি!

    7
    4 Comments
    • অপেক্ষা করার মতো কঠিন কাজ হয়তো পৃথিবীতে আর কিছু নেই। তবু অপেক্ষাতে যে খুঁজে পাই সুখ..সেই বুঝে কতো মধুর এই অপেক্ষা.. 😊😊

    • প্রেমে পড়া বারণ, কারণে অকারণ
      আঙুলে আঙ্গুল রাখলেও হাত ধরা বারণ। 🙂 তাহলে আর অপেক্ষাই করতে হবে না।

    • শুধু প্রেম নয় গভীর জীবনবোধ খুঁজে পেলাম কবিতাজুড়ে! খুব ভালো লিখেছেন কবিবন্ধু!

Skip to toolbar