Profile Photo

Omore Faruk RaulOffline

  • Omore-Faruk-Raul
  • Profile picture of Omore Faruk Raul

    Omore Faruk Raul

    3 years, 6 months ago

    পাওয়া না পাওয়ার ঊর্ধ্বেও কিছু থাকে বোধহয় ।
    কী থাকে ?
    থাকে মানসাঙ্কের মানমন্দিরে মুগ্ধতার মুষ্টিভিক্ষা
    কিংবা মুদ্রাদোষে হারানো ভুবনেশ্বরী !
    শূন্যকুম্ভে দাবানল যখন সোৎসাহে ছড়ায়
    চাওয়া না চাওয়ার নিঃশ্বাস গুমনামে উৎরায়
    বিকারগ্রস্থ মাতঙ্গের ন্যায় বাসব তখন ঘুরপাক খায় ।
    ঘুরপাক খায় শঙ্খচিল ; ঘুরপাক খায় আমার মন
    শতশৃঙ্গের চূড়ায় মাদল বাজে নিয়তির ।
    নিয়তির হাহাকার শূন্য চোখে নিঃসঙ্গতার আস্তিন গোঁজা ভাঁজে মাথা ভাঙ্গে ,
    হাত ছড়ায় শঙ্খচূর্ণে ; শোভনার বিনাশে
    কিংবা নাতিদীর্ঘ অনিশ্চয়তার নির্যাসে ।
    আমি এক বাস্তুদেব , আমি হই ইন্দ্র !
    আবেগের প্রকর্ষে মগজের মসনদ আমারে ধিক্কার দেয় ,
    মশানের ডুমুর প্রনাশের প্রণয়ী সাজে ,
    প্রবঞ্চকের সালতানাতে নিষ্প্রাণ নীতিশাস্ত্র যেখানে দৈন্য ।
    আমি নবীয়সীর দৈবাৎ বাসনা ,
    আমি দোষাশ্রিত মহড়ার দ্যোতনার মাশুল ,
    আমি হারাই ; হারাই হঠাৎ ফোঁটা রক্তজবা
    পোড়াই জেগে উঠা বাগানবিলাসের শেষ সম্বল ।
    ( দোষ – ২৯.০১.২০২৩ )

    6
    2 Comments
Skip to toolbar