-
অদ্ভুদ কথন- ২৩৭.
:
এক মেয়ে আঠা কিনতে দোকানে যায় এবং ৫ টাকা দিয়ে ১টা আইকা আঠা কেনে, নিজের হাতে আঁকানো ছবি পড়ার টেবিলের সামনের দেয়ালে লাগাবে বলে। বাড়ি গিয়েই সে কাজে লেগে পড়ে পোশাকটা না খুলেই। মা বলে,’কি করছিস?’ মেয়েটি বলে,’মা, তুমি যে টাকা দিয়েছিলে সে টাকা দিয়ে আমি আঠা কিনে আনছি। ঐ যে কালকে যে ছবিটা আঁকছিলাম সেটা ঐখানে লাগাব।’ বলে ডান হাতের আঙুল তুলে জায়গাটি দেখিয়ে দেয়। মা দেখে এবং বলে,’তার মানে তুই টিফিনে কিছুই খাসনি, না খেয়ে আছিস। যা আগে ভাত খেয়ে আয়’। ‘এখনি খাব মা, আগে ছবিটা আঠা দিয়ে দেয়ালে লাগিয়ে নি’। এই বলে মেয়েটা আঠাটা খোলে এবং আঙুল ঢুকিয়ে আঠা তুলে মেঝেতে উল্টিয়ে রাখা কাগজটিতে লাগাতে থাকে। মা দেখছে দাঁড়িয়ে। আঠা লাগানো শেষ হলে ঐ কাগজটা হাতে নিয়ে মাকে বলে ঐখানে হাতে পাবে না, লাগিয়ে দাও। মা আগ্রহের সাথে হাতে নিয়ে ঐ জায়গাটায় লাগিয়ে দেন। কিন্তু তখনই কাগজটি খুলে পড়ে যায়! আঠাটা খারাপ!! মা আঠা ভাল করে দেখে। কৌটায় শুধু আটা মেশানো। হায়রে, ৫ টাকার আইকা আঠাতেও ভেজাল মেশাতে হবে? এই আমরা মানুষ? তাতেই দেশের উন্নতি চাই? কিভাবে হবে? কিন্তু আমার প্রশ্ন ঐখানে নয়। প্রশ্ন হচ্ছে- আঠাটা লাগলো না কেন?
:
এর উত্তর এর গভীরে যাই- যে পদার্থটি কাগজে লাগানো হল এবং দেয়ালের যে জায়গায় কাগজটি লাগানো হল সেই জায়গায় পদার্থটির অাকর্ষণ কাজ করল না অর্থাৎ দেয়ালের ঐ জায়গাটার সাথে কাগজের ঐ আঠার মিল হল না। যদি মিল হত? আটকে যেত! সকল বস্তু আকর্ষণ করে একে অপরকে। দেয়ালটাও আকর্ষণ করছে, আকর্ষণ করছে ঐ দেয়ালের অংশটুকুও। কিন্তু ঐ আকর্ষণে কাউকে বা কিছুকে সে আটকাতে পারবেনা। সম্ভব নয়। কিন্তু কিছু কিছু পদার্থের ক্ষেত্রে এই দেয়ালের আকর্ষণ ক্ষমতা কম-বেশি হয়। যেমন- দেয়ালে চকের দাগের চেয়ে রং বেশিদিন টিকে থাকে। তাহলে বলা যায় চক দেয়ালকে বেশি আকৃষ্ট করতে পারে না, কিন্তু রং পারে- যেমন ধরুন রোমানা পেইন্টস। যে আঠাটি সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটি হল সুপারগ্লু। সবচেয়ে শক্ত আঠা। এই আঠা সবকিছুকেই গভীরভাবে আকর্ষণ করে। কিন্তু একটা জিনিসকে আকর্ষণ করে না বরং বন্ধুত্ব করে। জিনিসটা- কাগজ। কাগজে সুপারগ্লু লাগে না। সুপারগ্লু র আকর্ষণ ছড়াতে পারে এমন জিনিস আছে কি? আছে। এর নাম- এসিটোন। কোথায় পাবেন? নেইলপালিস রিমুভারএ। এটি বাজারে কিনতে পাওয়া যায়। কারণ- নেইলপালিশ রিমুভারের একটি উপাদান হল এই এসিটন। কোম্পানিরা গবেষণা করে কিভাবে রং দেয়ালে দীর্ঘদিন লেগে থাকবে বা আঠা কাজ করবে অর্থাৎ দেয়ালের জন্য বা অন্য কিছুর জন্য আকর্ষণ বাড়ানোর গবেষনা!!! দেয়াল ঐ পদার্থগুলোকে তাহলে ভালবাসে, কারণ- আকর্ষণ মানেই ভালবাসা। তার মানে মানুষের মতন ভালবাসা। কিভাবে?
:
মানুষ যাকে ভাললাগে তাকে মনে জায়গা দেয়। দেয়ালেও যে কেউ আকতে পারে। যাকে মন আস্তে আস্তে ভুলে যায়, দেয়ালেও ঐ দাগ আস্তে আস্তে মুছে যায়। কখনও মনে ক্ষত সৃষ্টি হয়, দেয়ালেও হয়। কিছু মানুষের স্মৃতি মনে থেকে যায়, দেয়ালেও তাই। মনের বয়স বাড়ে, দেয়ালেরও। মনে ভাঙ্গাগড়া হয়, দেয়ালেও হয়- মনেরটা দেখা যায় না, কিন্তু দেয়ালেরটা দেখা যায়। মনে কত স্বপ্ন থাকে। মনও মনকে আকর্ষণ করে। যদি এক মন অপর মনকে সঠিকভাবে আকর্ষণ করে তাহলে এ মহাবিশ্বের যে কোন স্থানই হোক না কেন কাছাকাছি আসবে। কোন বাধাই তাদের রোধ করতে পারবে না বরং সাহায্য করবে। কিন্তু মনের আকর্ষণ কতটুকু হলে সঠিক হবে অথবা কার মনে কতটুকু আকর্ষণ থাকা প্রয়োজন? বোঝা মুশকিল। একজনের মনে আকর্ষণ বেশি, অন্যজনের নেই। কাজ হবে না। এক মনের আকর্ষণ বেশি, অন্য মনের সামান্য- সামান্যই কাজ হবে। এক মনের বেশী, আরেক মনেরও বেশি হওয়া লাগবে নয়তো মনের মিল হবে না। খসে পড়ে যাবে, ঐ দেয়ালে কাগজ না লাগার মতন। ঠিক একইভাবে আপনি যে কাজটিকে বেশি সময় বা মন অথবা সময়-মন দুটো দিয়েই আকৃষ্ট করবেন সেই কাজটি ঠিক ততটুকুই হবে। এক্ষেত্রে নিউটনের গতি বিষয়ক ৩নং সূত্র কাজে আসছে- প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সমান সমান অথবা সমান ও বিপরীত! এই তো! এই সূত্রের ভুল তো কেউ ধরতে পারবে না। সম্ভবও নয়।
:
কিন্তু আরেকটি জায়গা আছে যেখানে এই সূত্র কাজ করবে না বরং ভুল প্রমানিত হবে। কখন? যখন মানুষ তার সৃষ্টিকর্তাকে ভালবাসে তখন। মানুষ ১গুণ ভালবাসলে সৃষ্টিকর্তা তার বহুগুণ ভালবাসা দেন। কতগুণ তা নির্ভর করবে ঐ ব্যক্তির ভালবাসার উপরে। এখানে তো নিউটনের সূত্র কাজ করল না আর এটা যে ভুল তা কেউ প্রমাণও করতে পারবেন না- সম্ভব নয়। সৃষ্টিকর্তা মানুষকে জটিল আকর্ষণে বেঁধে রেখেছেন। এই আকর্ষণ কোনমতেই ঐ দেয়াল আর বাজে আঠা বা শক্ত আঠার মত নয় যে এমনিতেই বা দীর্ঘদিন পরে নষ্ট হয়ে যাবে। এই আকর্ষণ ঐ মনগুলোর মতও নয় যে মনগুলো দ্বিধা-দ্বন্দ্ব কাটিয়ে সামনে এগুতে পারে না। এই আকর্ষণ অসীমতক। কখনই ভাংবেনা, হারাবে না, ক্ষয়েও যাবে না। এই রকম আকর্ষণে যদি আঠা তৈরি করা যেত তাহলে কি কি সম্ভব হত- চিন্তার বিষয়!!!2 Comments
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali


আপনি তো দেখি সবেতেই সিদ্ধহস্ত! দারুণ লাগলো আপনার এই হাইপোথ্যাটিক্যাল লেখা।