Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 9 months ago

    কিসাণু- ১৭
    ;
    ০১:
    মনোহরদেব মারা যাবার আগে তার সকল জমি-জমা তার সন্তানদের মাঝে না দিয়ে গেলেন কিনা পাগলা ঐ টুটুলকে! !!! এ কেমন কথা!!!!
    ;
    ০২:
    সন্ধ্যা বেলায় মনোহরদেব মারা যান। ঐ দিন বিকেলেই তার সাথে বাজারে ঐ পাগলা টুটুলকে চা খেতে দেখা গেছে। এর আগে কেউ এই দুজনকে এভাবে দেখেনি। দেখার কথাও নয়।
    ;
    সেদিনের বিকেলে ঐ চায়ের দোকানঃ
    মনোহরবাবু বাজার ঘুরে ক্লান্ত হয়ে চায়ের দোকানে বসলেন। চা দিতে বলে তিনি শরীরের ঘাম মুছতে লাগলেন। এমন সময় তার কাছে কে যেন এসে বলল- চাচা এক কাপ চা খাওয়াবেন? তিনি মুখ তুলে তাকিয়ে দেখলেন এ যে পাগলা টুটুল। এমনটি আগে ঘটেনি। তিনি বললেন- কি টুটুল মিয়া কেমন আছ? চা খাবে? বস।
    টুটুল বসতে বসতে বলে- চাচা, আমি ভীষণ ভাল আছি।
    ঃ কেন?
    – কিছু না চাচা, আমি তো পাগলা মানুষ। তাই।
    ঃ সব পাগলেরাই কি ভাল থাকে? তোদের কি দুঃখ নেই?
    – চাচা অন্যের কথা আমি বলতে পারব না, তবে আমার কোন দুঃখ নেই।
    ঃ বেশ। তো দিন চলে কি করে?
    – কিছুই তো করিনা চাচা। এর-ওর থেকে চেয়ে নি। যার ইচ্ছে সে দেয়। আর যার ইচ্ছে হয় না সে দেয় না।
    ঃ আচ্ছা টুটুল, তোর সাথে কথা বলে তো তোকে পাগল মনে হচ্ছে না।
    – চাচা, আপনি মুরব্বি মানুষ তাও বলি পাগল দু’ধরনের। এক: মনের পাগল, দুই: ভবের পাগল।
    ঃ তুই কোন নম্বরের?
    – চাচা, এক।
    ঃ কারণ কি?
    – চাচা, এটা বলা যাবে না।
    এরপর তারা চা খেতে খেতে আরও টুকটাক কিছু কথা বলে চলে যায়।
    ;
    মনোহরদেব কিন্তু চায়ের দোকান থেকে বাড়ি যান নি, গিয়েছিলেন জমি রেজিষ্ট্রি অফিসে। তার জমি-জমা তিনি ভবের পাগলদের কাছে দেন নি; দিয়েছেন মন পাগলের নামে। তার ছেলে-মেয়েরা ভবের পাগল। তাছাড়া তারা প্রতিষ্ঠিত।
    ;
    ০৩ :
    টুটুল মনোহরদেবের জমি নেয়নি। যখন সে জানতে পারে তখনই সে ঐ জমি গ্রামের স্কুল করার জন্য দিয়ে দেয়। সে জমি কি করবে? মন পাগলের কোন কিছুরই প্রয়োজন হয় না।
    ;
    দুই বছর পর ঐ জমিতে মনোহরদেব প্রাথমিক বিদ্যালয় গড়ে ওঠে ……. ।

    7
    3 Comments
Skip to toolbar