Profile Photo

মাহমুদুর রহমান মনাOffline

  • ভালোবাসার দিনে রম্য কবিতা

    আজি আকাশে বাতাসে বাজিতেছে বাঁশি
    ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসি
    বিস্ময়ে বিমুঢ় রবিচ্ছবি
    ধরণিতনে এহেন ভালোবাসা দেখে।

    জগত-জুরে আজ মেতেছে সবাই
    ভালোবাসার স্বর্গে ভাসিবে তারা
    প্রোজ্জ্বল হবে মনের মশাল
    কঞ্জনয়নীর দৃষ্টি মেলে থাকবে প্রিয়তমাসু।

    কোটি কোটি টাকার ফুল হবে বিলি
    অপ্রেমিক/প্রেমিকার হাতে পড়লে ফুল
    বসন্তের ধূলিধূসর পথে থাকবে পড়ে
    আবিদ্ধ হবে ফুলের স্বপ্ন।

    মধ্য আকাশে মুচকি হাসে শশী
    নিশান্তে দেখতে চায় ভালোবাসার রং
    কাঞ্চনপ্রভা যাবে হারিয়ে
    কর্পূরের মতে উবে যাবে ভালোবাসা।

    নির্মুক্ত আমি নিশাত্যেয় অপেক্ষায়
    ভ্যালেন্টাইন ডেতে হয়েছি ভলান্টিয়ার
    আজিকার দিনে দিকে দিকে শুধু শুনি
    ভালোবাসি ভালোবাসি আর ভালোবাসি।

    4
    1 Comment
Skip to toolbar