-
আমাদের সমাজে অনেকেই আছে ধর্মের আড়ালে নিজের লোভ আর অনৈতিক কাজ লুকিয়ে রাখে।অন্যের সম্পদ আত্নসাৎ করিয়া সমাজেতে নাম কামায়।এই কবিতা, সাহিত্যের ভাষায় প্রতিবাদ জানানোর জন্য।আশা করি ভালো লাগবে।
লোলুপ
চমৎকার এই দুনিয়া,
চমৎকার তার স্বভাব।
ভণ্ডামিতে মুগ্ধ মশাই,
মানুষত্তের অভাব।চোখের শরম হারিয়াছে তাহার,
বহুকাল আগে।
পুকুর চুরিরোগে মশাই,
রাত্রি বেলা জাগে।সমাজেতে নাম যার,
বড় বড় দাবি।
গণ্যমান্য ব্যক্তি মশাই,
পকেটও তার ভাড়ি।কুড়ি কুড়ি করিয়া,
করিয়াছে লুটপাট।
বাইরে দিয়া ফিটফাট হলেও,
ভেতরে সেই,সদরঘাট।টাকাকড়ি হাতে লইয়া,
লোভে হয়েছো কাবু।
শরম ধরম হারাইয়া এখন,
ধর্মের দোহাই দিও না বাবু।বড় বড় নামের আড়ালে,
করিছো কাম চোরের মতো।
ধর্মের নাম করিয়া,
কুকর্ম ঢাকিছো যতো।কথায় কথায় মিথ্যার জোয়ারে,
স্রতের মাঝে, ভাসিয়াছো নিজেরে।
অন্যের হক আত্মসাৎ করিয়া,
আয়নায় কি দেখিয়াছো নিজেরে।হিংশা আর লোভে,
ভরিয়াছো নিজের মন।
যাইবার কালে থাকিবে না কিছুই,
অস্পর্শিত থাকিবে সব ধণ।আয়নায়ও নিজেরে পাবে না খুজে,
বুক যে ভড়া নোংরামিতে।
সমাজের কাছে নাম কামিয়াছো,
কিন্তু মন ভরা ভণ্ডামিতে।6 Comments
Friends
কাজল আহমেদ
@kajol-ahmed
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com
MDFI
@mdfi
ইয়াসিন আরাফাত
@easir-arafat
অভিউল মারুফ
@oviulmaruf
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Shoriful Shoron
@shoriful-shoron
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
ruba
@ruba91



শুভেচ্ছা নিবেন