Profile Photo

শিউলি চক্রবর্তীOffline

  • shiuli
  • শীতেরা সব অবসরে আজ
    রং বেরং মহুয়ার বুক
    নব কিশলয় দুলে দুলে ওঠে
    শাখায় নবজীবনের সুখ।
    দখিনা বাতাস ছুঁয়ে চলে চুল
    জানালায় কিশোরীর
    খোঁপায় কার কৃষ্ণচূড়ায়
    প্রেম সুর লহরী।
    বিনোদিনী আজ গেরুয়া বসন
    শ্বেতরূপ পরিহারে।
    অনুরাগে ছোয়া তন্বী কপোল
    লাল রং দিলো কারে।
    কোকিলের স্বর মধুর পরশে
    মৃত প্রাণে হরষ জাগে
    রিক্ত রাজার আসন সাজে
    নব বসন্ত রাগে।

    তুলট এর সকল বন্ধুদের জানাই বসন্তের শুভেচ্ছা। বসন্ত সবার জীবনে ভালোবাসার রংঙ লাগিয়ে যাক। সকল অভিমান অভিযোগ ধুয়ে মুছে প্রেম পূর্ণ হোক অন্তর এই কামনা।

    11
    4 Comments
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না

রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী

I'm the one at the sail, I'm the master of my sea.

Skip to toolbar