Profile Photo

অয়ন আবদুল্লাহOffline

  • ayonpuran09
  • সাইনাস

    কিছু কিছু জিনিষ কখনোই পরিষ্কার নয়।
    এই যেমন তোমার অভিমান, আমার অভিযোগ
    আর রাষ্ট্রের সংবিধান।
    পরিষ্কার নয় বেলা বোস,
    আঁচলে তার বিষণ্ণ বিষাদ।
    যেমনটা পরিষ্কার নয় মালার সংসার
    রুবি রায়ের উদাসীনতা
    অথবা সীমান্তের অলিখিত বিরোধ।
    পরিষ্কার নয় গাজার বিপ্লব
    জাতিসংঘে দীর্ঘ সম্মেলন।

    জাতিসংঘ?
    ওটা নিয়েও তো অনেক সংশয় আছে।
    থাক বাদ দাও…Read More

    5
    4 Comments
  • অনুতপ্ত অভিশাপ

    অলঙ্ঘিত রয়েছে যতোটা বেদনা,
    তারও অধিক লঙ্ঘিত হয়েছে সুখ।
    এই দীর্ঘ যাপনে যেটুকু বাসনা-
    দিনশেষে শুধু প্রিয় হাসিমুখ

    বিষাদের গলি পেরিয়ে বিভ্রান্ত পথে
    হেঁটে চলেছি কাঙ্খিত ঠিকানায়।
    কিছুটা আঁধার কিছুটা মৃদু আলোতে
    থমকে গিয়েছি সময়ের বাহানায়।

    রাতের পকেটে জমে থাকা যে জীবন,
    তাই নিয়ে বাজি মৃতের পানশা…Read More

    5
    4 Comments
  • চুমু

    আকাশে মেঘ জমতেছে,
    বৃষ্টির ঘ্রাণ ভাসতেছে বুকের জমিনে;
    দ্যাখো,
    চোখের দরজা ভাইঙা যাইতেছে কারো অভিমানে।

    মরণ,
    অভিযোগ নিয়া ফিরা যায় খোদার কাছে;
    জীবন হাসে,
    যদিও অনেক সুখের খবর হারায়া গেছে।

    তাও তো, আমার আছে স্মৃতির কাফন,
    তোমার ভিতর নিজেরে করছি দাফন।

    তুমি ছাড়া ব্যস্ততা নাই।
    তুমি ছাড়া অবসর নাই।
    তুমি ছাড়া…

    জমিনে শুইয়া থ…Read More

    5
    4 Comments
  • অবশেষে তোমার ঠোঁটে সন্ধ্যা নেমে এলে,
    আমি খুলে দেই কবিতার দোর।
    কিছুটা দোলাচলে আঁচলে দাগ লেগে থাকে
    মাদক চুম্বনে কেটে যায় অবসাদের ঘোর।

    5
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • দারুণ লিখেছেন

  • তাহাজ্জুদের পরে

    মাঝে মইধ্যে মনে হয়-
    দীর্ঘ আশাহীন এই জীবনডারে
    ভাতের থালায় নিয়া গিল্লা ফেলাই।
    ঘুম থেইকা পালায়া গিয়া
    নদীর বুকের ভিতর ঢুইকা পড়ি
    অথবা
    আকাশে ঝুইলা থাকি একখান ম্যাড়ম্যাইড়া সূর্যের লাহান।
    সকালের চায়ের কাপে
    উড়তে থাকি অক্লান্ত ধুঁয়ার শক্তি নিয়া।
    অথচ
    দেখি, ঘরের বাইরে একটুখানি রোইদ
    আত্মস্থ করতেছে জীবনানন্দ।
    উপাসনালয়ে…Read More

    3
    4 Comments
    • উপাসনালয়ের ভিতরে দীর্ঘ প্রার্থনার লাইন;
      এর মাঝে আমারে খুঁইজা পাইতেছেন না ঈশ্বর। সেইরাম বলছেন।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • অনিবন্ধিত কবিতা

    মাননীয় রাষ্ট্র,
    আপনি রেখে দিলেন চারটি আঙ্গুল,
    একটি পরিচয়।

    আর কি চাই, বলুন?

    জমির দলিল? আমার রুহ?

    তাও দিয়ে দেবো।

    শুধু ঘোষনা করে দিন-
    আমিই সু-নাগরিক!

    4
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  • খাল কাটিয়া আনছে কুমির,
    গাছ কাটিয়া গরম।
    ফাল পাড়িয়া কানছে এখন,
    নাই বাঙালির শরম?

  • ঘাসজল

    নাচো,
    যেভাবে নাচানো হচ্ছে তোমাকে।
    বলো তাদের কথা নিজস্ব অনুবাদে।
    এক তীব্র হতাশা ধূসর কুয়াশার মতো
    তোমাকে ঘিরে রেখেছে।
    যাকে চুমু খাচ্ছো, জানো না
    তার বুকের খবর।
    এই কালো গাঢ় পথে ডুব দ্যায় বিষাদ কপোতাক্ষ, নিঃস্পৃহ করতোয়া।
    তুমি, যে কিনা ভুলে যাচ্ছো ফসলের ঘ্রাণ,
    ভুলে যাচ্ছো কালো রক্তের বুভুক্ষ মিছিল,
    তোমার প্রভুর কসম-
    একদিন তোমার…Read More

    5
    2 Comments
  • বিশ্বাস করুন অথবা না করুন
    কবি একজন মৃত্যুর কারিগর;
    সে বিশ্বাসের কফিনে শুয়ে থাকে অনন্তকাল।
    মানুষের ভ্রান্তি নিয়ে সে হাঁটে,
    প্রেমিকার বুকে মানচিত্র আঁকে,
    বন্ধুর চোখে ঝুলিয়ে দ্যায় পতাকা।
    রোজ রাতে সে ঈশ্বরের অলক্ষ্যে
    স্বর্গের দুয়ার ভেঙ্গে বের হয়ে আসে।
    বিশ্বাস করুন অথবা না করুন
    কবি একজন ধ্বংসের কারিগর;…Read More

    4
    5 Comments
  • যার কিছু নাই

    যার কিছু নাই, তার আসলে কিছুই নাই;
    তার প্রেম নাই, বিরহ নাই,
    কান্দনের মতোন দুঃখ নাই,
    হাসার মতোন আনন্দ নাই ,
    ভুলার মতোন স্মৃতি নাই,
    চুমু নাই, আদর নাই, প্রেমিকার আলিঙ্গন নাই।
    যার কিছু নাই, তার আসলে কিছুই নাই;
    বন্ধু নাই, শত্রু নাই,
    যাওনের কোনো ঠিকানা নাই,
    মরণের কোনো ভাবনা নাই,
    বাঁচার কোনো আশা নাই,
    রাষ্ট্র নাই…Read More

    5
    4 Comments
  • মনুষ্যত্বের দাবি

    এই জন্মে ভুলে গিয়েছি গত জন্মের পাপ।
    জন্ম নিয়েছি মরণের দেশে, এটাই অভিশাপ।
    অনাহারে আছে পুরোটা পৃথিবী, রাষ্ট্র-পিতারা নীরব।
    ভরা পেটে ঢেকুর তুলে মোল্লা-পুরুত সরব।
    আমাদের চুপ থাকতে হবে, ওরাই বলবে কথা।
    যুদ্ধ লাগবে অন্ন জ্বালায়, লাগুক যথা তথা।
    ভাতের জন্য হাহাকার হবে, আগুন জ্বলবে ঘরে।
    রাষ্ট্র…Read More

    8
    7 Comments
  • ইস্যু

    ইস্যুর ভীড়ে হারায়ে যায় ইস্যু।
    প্রার্থনাতে নাই ভগবান, যিশু।
    খোদার কসম, কই নাই আমি কিছু।
    তবু, রাষ্ট্র ঠিকই লাগছে আমার পিছু।

    আত্মীয়তা চলে অনাত্মীয়ের সাথে।
    সঙ্গম চলে তার লগেই দিনে-রাইতে।
    তবু, মুখের ভেতর ফুলের সুবাস নিয়া
    চলতেছি, ফিরতেছি- আশা ছাইড়া দিয়া।

    যখন তখন আড্ডাবাজের দলে,
    যদি বা কিছু কই কথার ছলে;
    পর…Read More

    6
    12 Comments
  • স্তব্ধতা,
    তোমার চিৎকার খুব পীড়া দেয়
    নীরবতা,
    তোমার হাহাকার বুকে নাড়া দেয়
    বেদনা,
    বেঁধো না আমাকে যাতনার নাগপাশে
    একাকীত্ব
    ঘুরে ফিরছে অচেনা পৃথিবীর চারপাশে

    7
    8 Comments
  • বিশ্বাস রেখো

    প্রজন্মের ঘোড়ায় চড়ে উড়ে যাচ্ছে মাছি,
    প্রতি বিষ্যুদবার আমরা সেই চিত্র উপভোগ করি।
    মহল্লায় মহল্লায় গান গেয়ে যায় মানুষ,
    জোড়া শালিকের ভ্রান্ত ধারণা প্রতারণা করে যায় নিয়তই-
    তবু বিশ্বাস হচ্ছে ধর্মগ্রন্থের মলাট, আমরা আঁকড়ে ধরে বসে আছি।
    যখন মা বলে, বাবা ফিরবি কবে?
    আমি বলি বিশ্বাস রেখো।
    যখন বাবা বলে, এবার কিছু একট…Read More

    6
    8 Comments
    • “ইচ্ছে হয় বাবাকে তার আশ্বাসটুকু ফিরিয়ে দেই।
      মায়ের চোখের দিকে তাকিয়ে বলি- ক্ষুধা পেয়েছে মা, খেতে দাও।
      কিন্তু বারেবার প্রার্থনায় উঠে আসে কবিতা।
      বারেবার কবিতায় উঠে আসে প্রেম।
      বারেবার প্রেমে ফিরে আসে বিপ্লবের মন্ত্র।
      তাই, সাপের ফণার মতো জীবন নিয়ে আমি ঘুমাই পরাজিত কবরে।” ~ কী অসাধারণ লাইনগুলো। অভিবাদন জানবেন মঞ্চবন্ধু।

    • কবিতার ভাঁজে ভাঁজে শিহরণ অনুভব করলাম কবিপ্রিয়! এই অনুভূতি প্রকাশের জন্য সঠিক শব্দ খুঁজে পাচ্ছিনা তাই বেশী কিছু লিখলাম না শুধু ভালোবাসাটুকু রেখে গেলাম!

      • পাপিষ্ঠ এই পৃথিবীতে এই ভালোবাসাটুকুই আমার পাথেয়। ধন্যবাদ আপনাকে কবিতার সাথে থাকার জন্য। শুভম।

    • অসাধারণ

    • জীবনের আপেক্ষিকতার অনবদ্য বহিঃপ্রকাশ; বিশ্বাস আর আশা যেখানে প্রভাবক মাত্র…শুভেচ্ছা নিবেন…

  • এশার ওয়াক্তের পরে

    কান্দনের পর আমি আর চোখে পানি রাখি না;
    সমুদ্র ঘুমায়া যায় ঘুটঘুইটা আন্ধারে।
    বসনে জইমা থাকে কারো শ্যাষ নিঃশ্বাস,
    প্রলোভনে ভুইলা যাই, মানুষ ছিলাম নাকি ফেরেশতা।

    ফুরায়া যাইতাছে দুয়া,
    অভিশাপে ভইরা যাইতাছে শহরের দেয়াল।
    চিক্কুর দিয়া বলি-
    মানুষ হইয়া আর জন্মাইতে চাই না প্রভু।

    আসমান জুইড়া সংস…Read More

    6
    5 Comments
    • আসমান জুইড়া সংসার পাতছে খোদা।
      জমিন জুইড়া সংসার পাতছে মানুষ।
      এর মাঝামাঝি আমি কোথাও ঝুইলা আছি-
      সেইটা কোনো স্বর্গ না, নরকের সীমান্ত হইতে পারে।-অনবদ্য।

      • এই যে আপনে কবিতারে ভালোবাসলেন
        এই যে আমারে কৃতজ্ঞতায় ভরায়ে দিলেন
        বিনিময়ে শূন্য হৃদয়ের পূর্ণ শুভকামনা দিলাম
        এর অধিক যা ছিলো, ভগবানের দরবারে হইছে নিলাম।
        শুভম।

      • মন্তব্যে আমি মুগ্ধ।

    • গভীর ভাবনায় ডুবে গেলাম আরো একবার! অদ্ভুত সুন্দর সৃষ্টি আপনার! ভালোবাসা নেবেন!

  • মাগরিব ওয়াক্তের পর

    জ্বলতে জ্বলতে নিভা গ্যাছে আমাগো সব;
    বিবেকের ছাই উড়াইয়া দিছি হাওয়ায়,
    দমের ভিত্রে নিঃশ্বাস লয় লুসিফার-
    হ্যালালুইয়া, হ্যালালুইয়া।

    ঘরের উপরে আকাশ ছাদ হইয়া ঝুলে,
    মাথার কাছে টিমটিম কইরা জ্বলে খিদা।
    অনন্তকাল সেই আলো নিয়াই সঙ্গমে মাতে মানুষ,
    শ্যাষম্যাশ মইরাও যায়।

    মানুষ ত…Read More

    5
    4 Comments
  • Load More Posts

Friends

Skip to toolbar