-
“অনুসন্ধান”
জগত এই সংসারে
আমরা সীমাবদ্ধ,
কল্পনার কালিতে লিখে চলেছি
নাম না জানা পদ্য,
সসীম সত্তা হয়ে
খোঁজ করি অসীম সত্তাকে,
সবখানে নাকি বিরাজমান তিনি!
পড়েছি পুস্তকে;
সৃষ্টির মাঝে দাপট
দেখিয়ে বেড়ান তিনি,
শ্রেষ্ঠ সৃষ্টির আবাস নাকি
অস্থায়ী এই ধরণী!
নশ্বর সত্তা গোলাম তাঁর
গোলামি সারাবছর,
প্রতিশ্রুতি তাঁর এই গোলামির
পরকালে করবে সমাদর;
সূত্র ছাড়া অংক হয় না,
নিয়ম ছাড়া ব্রহ্মাণ্ড চলে না,
তবে তোমাকে পাওয়ার সূত্র
কোথায় খুঁজে পাই?
তোমাকে পেতে হলে
মুসাফিরের পথ চেনা চাই,;
তুমি নাকি রুপকথা
বিজ্ঞানে সব যুক্তিসিদ্ধ,
বিজ্ঞান কি পারবে সবকিছুর উন্মোচন?
সেও তো সীমাবদ্ধ;
অসীমের সাথে সসীমের তুলনা
নেহাত বোকার কাজ,
ক্ষুদ্র চিন্তায় বিভোর আমি
পেরিয়ে যাচ্ছে সাঁঝ;—–তানভীর তীব্র
6 Comments
Friends
Sorufa Soru
@shopner-balika
Apurba Saha
@apurba-saha
Sam E Jahan Upoma
@samejahanpoma
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Shohag arnob
@shohagarnobgmail-com
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
নিশাত আনজুম
@nishathunzom
মীর অনাবিল
@miranabil
মেহাস হালদার
@mehedi-mihi



অসাধারণ! “সূত্র ছাড়া অংক হয় না,
নিয়ম ছাড়া ব্রহ্মাণ্ড চলে না,
তবে তোমাকে পাওয়ার সূত্র
কোথায় খুঁজে পাই?” খুব ভালো লাগল।