Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 3 months ago

    সাহেব-বিবি-গোলাম
    – ফারহাত আহমেদ
    ছোট্ট করে
    সবার আগে
    বলে রাখি
    একটি কথা
    এই কাহিনী
    গোপন থাকুক
    বলতে মানা
    যথা-তথা ।
    তোমার-আমার
    ভিন্ন কথা
    দুটি দেহে
    অভিন্ন প্রাণ
    সুখে-দুখে
    দোষে-গুণে
    আমি-তুমি
    সমান-সমান ।
    আড়াই রুমের
    একটা ফ্ল্যাটে
    ভাড়ায় থাকি
    আজিমপুরে
    পাশের ফ্ল্যাটের
    একটা বিষয়
    আমাকে খায়
    কুরে কুরে ।
    পাশের বাড়ির
    বাসিন্দারা
    সাহেব-বিবি
    সবাই ভালো
    গোলাম যেন
    বেগুন-প্যাঁচা
    যখন দ্যাখো
    মুখটা কালো ।
    আমার কাছে
    খটকা লাগে
    একটু চালাই
    ঘাটাঘাটি
    জানতে পারি
    ভালোর আড়ে
    নির্যাতনের
    খুঁটি-নাটি ।
    পাশের বাড়ির
    বাসিন্দারা
    সবাই নাকি
    ভয়াবহ
    খুন্তি-ছ্যাঁকা
    লাঠি-পেটা
    চলছে-চলে
    অহরহ ।
    চাকর-বাকর
    কেউ-বা পালায়
    কেউ-বা থাকে
    করবেটা কি
    গরীব দেশে
    কাজের অভাব
    মুখ বুজে তাই
    মরতে বাকি ।
    মাঝে-মাঝে
    কাজের চাপে
    বাসায় ফিরি
    অনেক পরে
    অনেক পরেও
    মাঝে মাঝে
    তালা দেখি
    পাশের ঘরে ।
    ওপাশ থেকে
    কিশোর গলায়
    কান্না শুনি
    মাঝে মাঝে
    সাহেব-বিবির
    ফিরতে দেরী
    ব্যস্তু বেজায়
    নানান কাজে ।
    এমনি কোন
    অকাল রাতে
    জটলা দেখি
    বাড়ির মুখে
    একটু ঠেলে
    দেখতে পেলাম
    ঘুমোচ্ছে কেউ
    পরম সুখে ।
    পথের ওপর
    নিরব নিথর
    পাশের বাড়ির
    কাজের লোকে
    পালিয়েছে
    সাহেব-বিবির
    বাঁধন কেটে
    অন্যলোকে ।
    মুক্তিকামী
    আকাংখারাই
    সম্ভবতঃ
    কাল হয়েছে
    বদ্ধ ঘরের
    সব জানালায়
    হাহাকারের
    শ্বাস রয়েছে ।
    সাহেব-বিবির
    অত্যাচারে
    সাক্ষী দেহের
    প্রতিটি ভাঁজ
    “বিচার করো”
    বলছে দেহ
    শুনছে না তা’
    ভদ্রসমাজ ।
    আঞ্জুমানের
    মাটির তলে
    হারিয়ে যায়
    তাবৎ প্রমাণ
    সভ্য দেশের
    অসভ্যতায়
    তুমি-আমি
    সবাই-সমান ।

    5
    1 Comment
Skip to toolbar