-
নারী নির্যাতন রোধ !!
ফাতেমা তুজ জাহরা।
নারী নির্যাতন রোধ এটি দেশ ও
সমাজের মধ্যে প্রধান দায়িত্ব।
কারণ ,নারী জাতি রবের পক্ষ থেকে
এক সম্মানীত মা জাতি ।
সমাজের মধ্যে নারী জাতির সাথে
ঘটে যাওয়া অপরাধ,, হাজারো মা – বোনের সম্মানহানী হওয়া থেকে,,তাদের রক্ষা করা
সকল মানুষকে একত্রিত হওয়া উচিত।
প্রতিটি মানুষের জন্য তাদের মা
একটা পৃথিবী ,,আলাদা একটা জগৎ।
দেশ ও জাতির উন্নয়নে নারীত্বের ভূমিকা
দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
এই পৃথিবীতে ইসলাম ধর্মের মধ্যে
পুরুষের চেয়েও নারীদের
সম্মান ও মর্যাদা কোনো অংশে কম নয়।
তারপরও কেনো নির্মমভাবে ,,
নির্যাতিত হতে হয় , হাজারো মা- বোনকে !!
আর এতে কষ্ট পেতে হয় ,,
তাদের সন্তান এবং পরিবারকে।
নারী জাতি হলো রবের পক্ষ থেকে
অন্যান্য নেয়ামত সমূহের মধ্যে অন্যতম নেয়ামত।
নারী জাতি যাদেরকে রব স্বয়ং
মা হওয়ার ব্যাথাসহ ,হাজারো দুঃখ কষ্ট সহ্যের
ক্ষমতা ও ধৈর্য্য শক্তি দিয়ে সৃষ্টি করেছেন।
সেই আদিকাল থেকে এখনও অব্দি
পুরুষের পাশাপাশি নারীরাও
দেশ ও জাতির স্বার্থে উন্নয়নে
একধাপ এগিয়ে পরিশ্রম করে
বিভিন্ন কাজে সফল হয়ে
পুরষ্কিত ও প্রশংসার দাবিদার হয়েছে।
তবে আফসোসের বিষয় হলো ,,
পৃথিবী থেকে এখনও অব্দি আজীবনের জন্য
এই নারী জাতির প্রতি নির্মম নির্যাতনরোধ
নিঃশেষ হয়নি বরং বেড়েই চলেছে।
নারী জাতির জন্য স্লোগান হোক,,
বন্ধহোক নির্যাতন সকল নারী জাতির প্রতি,,
নিঃশেষ হোক যতসব অবহেলা নারী জাতির প্রতি
নারীর কোনো ভয় নেই ,,থাকবে নিরাপদে
এগিয়ে যাবে নারীরাও
সকল প্রতিবন্ধকতা পেরিয়ে!!! 💞4 Comments
Friends
Farhana Yeasmin
@farhanajust-edu-bd
নন্দিনী
@nandini-chowdhuri
দীনবন্ধু মণ্ডল।
@dinobandhu
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
মৈত্রী সাহা
@maitri-s
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Md. Hasan Tareque
@tareque
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021


“সেই আদিকাল থেকে এখনও অব্দি
পুরুষের পাশাপাশি নারীরাও
দেশ ও জাতির স্বার্থে উন্নয়নে
একধাপ এগিয়ে পরিশ্রম করে
বিভিন্ন কাজে সফল হয়ে
পুরস্কৃত ও প্রশংসার দাবিদার হয়েছে”
নারী এবং পুরুষ প্রকৃত প্রস্তাবে দেহ এবং প্রাণের মত সম্পূরক, একটি ব্যতিত অন্যটির বাস্তবিক প্রয়োগযোগ্যতা ও কার্যকারীতা আদতেই নেই… এই সত্য যতদিন মানুষের মস্তিষ্কে ঢুকবে না ততদিনই এ পৃথিবীতে দুঃখ বিরাজ ক’রবে… আপনার সুচিন্তিত লেখাখানির জন্যে অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ ও প্রীতিমুগ্ধতা রইলো প্রিয়… শুভ ও মঙ্গল হোক সকলেরই…