-
মাহে রমজান
আনিছুর রহমান
রমজানে নাযিল হল পবিত্র কোরআন
নিখিল ভূবন ধন্য হল পেয়ে এ বিধান।
মানুষের কল্যানে আসমানী কিতাব এল
সারা বিশ্ব শ্রেষ্ঠ বিধান পেয়ে ধন্য হলো।
লাইলাতুল কদরে নাযিল হল ফোরকান
সেই ওহি জিবরাইল নবীজিকে শোনান।
পড়ুন,ইকরা বিসমি রাব্বি কালাজি খালাক
দুরীভূত হোক তমসা উদিত হোক ফালাক।
রমজান ঈবাদত আর মাগফিরাতের মাস
ভাতৃত্ব বন্ধনে নিবির হোক নিখিল আবাস।
ত্যাগের মহিমায় হব সবে সৎ দৃঢ় বলীয়ান
সিজদায় লুটাবে জিন পরী সকল ইনসান।
ভোগ বিলাসে নাহি রবে মত্ত সারা জাহান
ঈবাদত সেজদায় মগ্ন রবে মমিন মুসলমান।
বিশ্বের সকল মুসলিম এক মোরা ভাই ভাই
নবাব বাদশা ফকির কোন ভেদা ভেদ নাই।
ঈদের নামাজ পড়বে সবে এক সাথে বসে
যাকাত ফিতরা আদায় করবে সাওম শেষে।
সম্পদ পবিত্র হয় মিসকিনকে দিলে যাকাত
এতিম দুস্হ খুশি হলে মিলবে আখিরাত।
কালিমা নামাজ রোযা হজ্জ্ব যাকাত মুল স্তম্ভ
সব কিছু ভুলে যেন না করি কেহ অতি দম্ম।
কষ্ট ঘুচাতে পারে যিনি অসহায় মানুষের ঘরে
প্রিয় রসুল (স) খুশি হয় সেই মমিনের তরে।
সিয়াম মানে আত্ব সংযম স্বচ্ছন্দ ভোগ নয়
মাহে রমজান সেই দীক্ষাই দেয় কিতাবে কয়।
রমজান হাসতে শেখায়, কষ্ট বুঝতে শেখায়
ভালোবাসতে শেখায়,ত্যাগের মহিমা শেখায়।পুনঃ প্রকাশ
১০/০৩/২০২৩.1 Comment
Friends
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Raju Barua
@raju-barua
রিফাত মাহমুদ
@rifat-mahmud
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
Kazi Adam
@kaziadam
এম.আর মুহাম্মাদ ইস্রাফীল
@misrafil420
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel

রমজানের আনন্দটাই অন্যরকম! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!