-
অদ্ভুত কথন- ২৬৯.
:
আমাদের লৌকিক জগত শূণ্য থেকে শুরু করলেন কোন এক অজানা শক্তি। সে শূণ্যতায় ছিল না কোনো শব্দ, ছিল না কোনো বালুকণা, ছিল না কোনো আলো। শুধু শূণ্যতাই আর শূণ্যতা। সেই শূণ্যতায় শুধু ছিল সেই অজানা শক্তি। স্থির, অচঞ্চল, বুদ্ধিদীপ্ত সে শক্তি। এই বিশাল শূণ্যতায় এই শক্তিই ছিল একমাত্র এবং প্রথম। এই শূণ্যতা কতদিন ধরে আছে তা একমাত্র জানলে ঐ শক্তিই জানে। কিন্তু সেই শক্তি কি কিছু বলবে ?
:
বলবে। সেই শক্তি বলবে। শুধু বলবে না করেও দেখাবে। আপনার-আমার মত শতকোটি মানুষের মাথার ভেতরে নিউরনে নিউরনে পর্যন্ত ছড়িয়ে যাবে সে শক্তি, বুঝিয়ে দিবে সে কি বলতে চায়, বোঝাতে চায়, জানাতে চায়। তাই বিশাল শূণ্যতার মাঝে সেই শক্তি তার নিখুঁত কর্মযোগ্য ঘটাতে লাগল। প্রথমেই সেই বিশাল শূণ্যতার এক বিন্দুতে এক বিশাল মহাজগতের সমস্তকিছু ঘনীভূত করে রেখে ছেড়ে দিলেন। বিশাল শূণ্যতায় সেই বিন্দুটি বিশাল শক্তি নিয়ে বিনা শব্দে বিস্ফোরিত হলো। বিন্দুটির মাঝে যা যা ছিল তার সবই ঐ বিশাল শূণ্যতায় ছড়িয়ে পড়তে শুরু করলো। শূণ্যতায় সেই বিন্দুটি সেই বিশাল শূণ্যতার সবদিকে ছড়িয়ে পড়ছিল আস্তে আস্তে। যত ছড়িয়ে পড়ছিল তত শূণ্যতা পূরণ হচ্ছিল। সেই বিন্দুটির ছড়িয়ে পড়ার সময়ের মাঝে বিন্দুটি থেকে ছিটকে পড়া অংশের কোথাও কোথাও বেশ ঘনীভূত হয়েছিল। বাকিটা সবই প্রায় ফাঁকাই ছিল, যদিও সেখানেও সেই অজানা শক্তির উপস্থিটি টের পাওয়া যায়। সেই ঘনীভূত অংশে জন্ম নিল শতকোটি আলোকবিন্দু। আর সেই আলোকবিন্দুগুলো বিশাল আরেক আলোকবিন্দুকে ঘিরে ঘুরতে শুরু করলো। এই ঘনীভূত অংশে আলোকবিন্দু ছাড়াও অসংখ্য ছোট-বড়-ক্ষুদ্র বস্তুর উৎপত্তি হলো। আলোকবিন্দুসহ অধিকাংশ বস্তুর আকারেই একটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা গেলো আর সেটি হলো অধিকাংশ বস্তুর আকার হলো গোল। আর অন্যান্য বস্তুর আকারে বিশেষ কোনো বৈশিষ্ট্য খুঁজে পাওয়া গেল না। সেই বস্তুগুলোর কোনোটাতে আবার প্রাণের সৃষ্টি হলো। কতটি গোলাকার বস্তুতে যে প্রাণের সৃষ্টি হলো তা বলা মুশকিল, কারণ এই সত্যতা শুধু সেই শক্তিটিই জানে যে শক্তিটা তার কথা জানানোর জন্য, বোঝানোর জন্য, চিন্তা করার জন্য কিছু বলতে চাইলেন।
:
বিশাল সেই শূণ্যতার মাঝে সেই বিন্দুর বিস্ফোরন এবং সময়ের আবর্তনে গোলাকার বস্তুতে প্রাণের সঞ্চার- এটা ছিল সেই মহান অজানা শক্তির পরিকল্পনার একটি অংশ। কারণ প্রাণের সঞ্চার করে তাতে তাঁরই মতো কিন্তু লক্ষ কোটি ভাগের অংশ দিয়ে এক বুদ্ধিমত্তার প্রাণ তৈরি করলেন। সেই বুদ্ধিমত্তাকে দিলেন মুক্ত চিন্তার অধিকার আর বিবেক। সেই বুদ্ধিমত্তাদের প্রত্যেককে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো। তারা সেই নির্দিষ্ট সময়ে জীবন-যাপন করার সময় যা করবে তা লিপিবদ্ধ করার ব্যবস্থা করা হলো যাতে সেই বুদ্ধিমত্তা সেই অজানা শক্তিকে ঠিকমতো চিনতে পারলো কিনা, বুঝতে পারলো কিনা তা রেকোর্ড করে রাখার ব্যবস্থা আরকি। সেই অজানা শক্তি যা বলতে চায় তা সেই বুদ্ধিমত্তা বলতে পারে কিনা, সেই অজানা শক্তি যা করতে চান সেই বুদ্ধিমত্তা তা করতে পারে কি না, সেই অজানা শক্তি যা বোঝাতে চায় সেই বুদ্ধিমত্তা সেটা বুঝতে পারে কিনা- এটাই পরীক্ষা।
:
আসলে ঐ অজানা শক্তিটাই সব। বিশাল যে শূণ্যতার কথা বললাম তা ঐ অজানা শক্তির জন্যই। ঐ অজানা শক্তিকে জানা যায়নি। এই শক্তিটা আগে থেকেই ছিল, আছে এবং থাকবে। এখন প্রশ্ন হচ্ছে- উপরে যে বিন্দুটির বিস্ফোরনের কথা বললাম তা কি শুধু একবার হয়েছে ? নাকি আগেও হয়েছে ? সামনেও কি হবে ? বিন্দুটি কি একটি ছিল ? নাকি একাধিক বিন্দু একসাথে ফেটেছিল নির্দিষ্ট দূরত্ব পরপর ? নাকি একটি বিন্দু একটি সময়ে আর আরেকটি বিন্দু আরেকটি সময়ে ? কিংবা একটি বিন্দু একটি সময়ে আর অনেকগুলো বিন্দু একই সময়ে বা একটু পর পর বা একটু পর পর অনেকগুলো সময়ে ? না, আর প্যাঁচাব না। মাথায় জট ধরে যাবে। যতটুকু বুঝেছেন ততটুকুই নিয়ে চিন্তা করলে বোঝা যায়- কি জিনিস আপনি বিশাল সেই শূণ্যতার রাজ্যের মাঝে আর সেই অজানা শক্তির কাছে। নাকি বলবেন- কোনো বিস্ফোরনই হয়নি- হয়েছিল অন্যকিছু যা আমরা এখনো জানিনা ?
:
এবার উপরের ঘটনার সাথে মানুষের ‘মন’ এর মিল করানোর চেষ্টা করবো-
সেই বিশাল শূণ্যতার সাথে মানুষের মনের মিল রয়েছে। মনটাও এক বিশাল শূণ্যতায় ভরা। কিন্তু এটা শুধুই অনুমান করা যাবে যেভাবে আমরা সেই মহাশূণ্যতাকে অনুভব করি, যেভাবে সেই অজানা শক্তিকে অনুভব করি। মনে কি সেই শূণ্যতার মতো বিস্ফোরণ ঘটে ? হ্যাঁ ঘটে। হঠাৎ প্রাপ্ত কোনো খুশির সংবাদ বা দুঃখের সংবাদ মানুষের মনে বিস্ফোরণ ঘটায়। সেই বিস্ফোরণ কিন্তু আবার প্রসারিত হতে থাকে। যেমন- খুশির সংবাদ হলে সেটি আপনি যাকে পাবেন তাকেই বলবেন, এছাড়াও যারা অন্যভাবে জানলো তারাও আপনার খুশিতে যোগ দিল। খুশি সম্প্রসারিত হতে থাকল। দুঃখের ব্যাপারেও তাই- দুঃখের সংবাদ সর্বদাই তাড়াতাড়ি ছড়ায়, যে জানে সে আপনাকে আবারো বলবে, পরিবারকে জানাতে হবে, বিভিন্ন আলোচনা হবে। এভাবে দুঃখও সম্প্রসারিত হবে। জীবনে এই খুশি বা দুঃখের বিস্ফোরণ ছোট হোক আর বড়ো হোক চলতেই থাকে। কখনো একটা, কখনো একসাথে একাধিক। সুখের বিস্ফোরণ হলে তো কথাই নেই। কিন্তু দুঃখের বিস্ফোরণ মানুষকে কষ্ট দেয় বেশি। কারণ, মানুষ কষ্টকে পুষে রাখে। এর কারণ হতে পারে এই যে, মানুষ কষ্টকেই বেশি পছন্দ করে। সত্যি কি তাই ?
:
(বি:দ্র: অদ্ভুত কথন সিরিজ কোন নির্দিষ্ট বিষয়কে টার্গেট করে লেখা হয় এবং সেই টার্গেটকৃত বিষয়টিকে ভেঙে ভেঙে বর্ণনা করার চেষ্টা করা হয় এবং তারসাথে মানুষের মন এর মিল করানোর চেষ্টা থাকে। বিস্তারিত বর্ণনা করা হয় না। কারণ, এত বেশি কেউ পড়তে চায় না। যে বিষয়কে টার্গেট করা হল সেই বিষয়ে যে ব্যক্তি ঐ বিষয়ে যত বেশি জানবেন সেই ব্যক্তির কাছে মূল বিষয়টি ভাল লাগবে অর্থাৎ- যে যত জানবে সে তত বেশি মজা পাবে। সবাই বুঝতে পারলেও আসলে অদ্ভুত কথন- সিরিজটি মূলত তাদের জন্য যাদের জ্ঞানের লেবেল দুই। এরা চিন্তা-ভাবনা করে কাজ করে এবং বিনয়ী হয়। জ্ঞানে যে মজা আছে এটাও কারো কারো কাছে নতুন তথ্য হতে পারে।)1 Comment
Friends
Muhammad Jabed
@jabed92
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Anwar Hossain Jeebon Jeebon
@anwar-hossain-jeebon
Tapan Debbarma
@tanu48
কলমে পৃথিবী
@asin432
রাসেল আদিত্য
@raseladitta
রিফায়াত নিগার
@refayat-nigar
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
AdabenTatali
@adabentatali


সমৃদ্ধ হলাম আরো একবার অদ্ভুত কথনের সাথে! সৃষ্টির আদি রহস্যকে এত সহজ ও সাবলীল ভাবে উপস্থাপন করার জন্য অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই লেখকপ্রিয়! আপনার তথ্যে সমৃদ্ধ লেখাগুলোর সব থেকে ভালো লাগার বিষয় হলো, আপনি সহজ কথাগুলোকে সহজ ভাবে লেখেন আবার কঠিন কথাগুলোকেও সহজ ভাবে লেখেন! সাথে যে রসবোধ থাকে তাতে পড়ে বেশ আনন্দ পাওয়া যায়! অনেকের হয়ত সৃষ্টির রহস্য নিয়ে ভিন্ন মত থাকতে পারে তবে, সৃষ্টির আদি রহস্যের সাথে যে মনের এত ভালো একটা মিল আছে এই ব্যাপারে নিশ্চয়ই সবাই একমত হবে!