Profile Photo

MD-Rasheduzzaman-RajuOffline

  • MD-Rasheduzzaman-Raju
  • Profile picture of MD-Rasheduzzaman-Raju

    MD-Rasheduzzaman-Raju

    • 3 years, 7 months ago

    দূরত্বে’ই সুন্দর

    আপনি জানেন আপনাকে খুব দেখতে ইচ্ছে হয়
    ইচ্ছে হয় ছুটে যাই,
    বিষাদগ্রস্থ হৃদয় একটু শান্তি পাবে আপনার কাছে
    আবার হঠাৎ নিজেকে আত্মসংবরণ করে বোঝাই
    আমার অবলোকনে হয়তো আপনি ক্লান্ত হবেন

    তাই আজ সে পথটি দেখুন রয়েছে ফাঁকা
    সব বিষাদ যে মেটাতেই হবে এমন তো নয়
    আপনাকে দূর থেকেই দেখে গেছি ,কাছে আসতে পারিনি
    আপনার আমার মঝের দূরত্ব টাই স্রেয়

    এ দূরত্বের মাঝে সৃষ্টি হয়েছে এক অলৌকিক প্রেম
    একদম কবিতার মত ,
    পেতে ইচ্ছে করবে কিন্তু ছোঁয়া যাবে না ,
    আমরা যেটাকে প্রেম মনে করি সেটা আসলে প্রেম নয়

    এত সহজে পেয়ে যাকে প্রেম বলে না
    এটা বসবাসের চুক্তি মাত্র

    প্রেম হবে গভীর অধরা
    প্রাক্তনের কিছু স্মৃতিচারণ করে কখনো চোখে জল
    আসবে হৃদয়ে অবসাদ
    আবার কখনো বোকামিতে ঠোঁটে মেতে উঠতে মলিন হাসি

    আপনি দূরত্ব চেয়েছেন
    আর আমি চেয়েছি আপনাকে দূর থেকে দেখার অধিকার
    নিজেকে বুঝিয়েছি কিছু জিনিস দূরত্বে’ই সুন্দর

    6
    3 Comments
Skip to toolbar