Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 3 years, 8 months ago

    অদ্ভুদ কথন- ২৩১.
    (শব্দ)
    :
    আমাদের শরীর শব্দ সৃষ্টি করে। মৌখিক আর অমৌখিক। মুখ দিয়ে যে শব্দ সৃষ্টি হয় তা মৌখিক। যেমন- আমরা যা বলি তাই। কিন্তু অমৌখিক ভাষা শরীরের যে কোন অংশের হতে পারে, যখন-তখন! যেমন- ধরুন পেটের কথা। পেট শব্দ করে। কেউ যদি কারো পেটে কান রাখেন তাহলে বিভিন্ন রকম বিৎঘুটে শব্দ শুনতে পাবেন- নিশ্চিত। কখনো কখনো একটু জোরেই শব্দ হয়। বড়রা বলে- পেট ডাকা ক্ষুধার লক্ষণ অর্থাৎ যার পেট ডাকছে সে ক্ষুর্ধাত। এই শব্দ বিভিন্ন রকম হয়। কখনো ছোট, কখনো বড়; কখনো আস্তে, কখনো জোরে; কখনো তো হঠাৎ এমন ডাক দেয় যেন মনে হয় গরু চিল্লাছে। অবাক, ভয়, লজ্জা অথবা বিভ্রান্তি কাজ করে মানুষের মনে তখন।
    :
    এবার দাঁতের শব্দের কথা ধরুন। দাঁতে দাঁতে বাড়ি লেগে শক্ত ধরনের শব্দ হয় (শক্ত শব্দ তো হবেই কারণ দাঁত শরীরের সবচেয়ে শক্ত অংগ)। শরীরের অন্যান্য অঙ্গগুলোও শব্দ করে। হৃৎপিন্ডের কথাই ধরুন। এই অঙ্গটা যখন থেকে মানুষের জন্ম হল তখন থেকে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত শব্দ করেই চলে। বিভিন্নভাবে এই হৃৎপিন্ডের শব্দ শোনা গেলেও সবচেয়ে ভাল শব্দ শোনা যায় রাতের বেলা- বালিশে মাথা দিলে। বালিশে মাথা দিলে অর্থাৎ কান অর্থাৎ মহান সৃষ্টিকর্তা প্রদত্ত শব্দ ধরার রাডার দিয়ে অন্যান্য অতিসূ² শব্দও শোনা সম্ভব- গভীর রাতে।
    :
    নিঃশ্বাস এরও শব্দ আছে। শরীরের অন্যান্য অংশের শব্দ আলাদা আলাদা। যেমন- কেউ কেউ হাত, পায়ের নোখ ফুটায়। প্রতিটি বস্তু যে কোন কিছুর সাথে ঘর্ষণ করলেই শব্দের সৃষ্টি হয়। হোক তা সূ² পর্যায়ে আর হোক তা নরমাল।
    :
    এখন চিন্তা করুন- আমাদের শরীরের কোথায় কোথায় ঘষা খাচ্ছে? চামরার সাথে চামরা অথবা চামরার সাথে লোম এর ঘষর্ণে বাহিরে ঘষা খেয়ে শব্দ উৎপন্ন হচ্ছে আর শরীরের ভেতরে ঘষা খুব কম খায়, পিছলে যায়। অধিকাংশই তরল এবং এমন নমনীয় পর্যায়ে রাখা হয়েছে যে অবাক হওয়া ছাড়া উপায় নেই! শরীরের ভেতর শক্ত জিনিসও আছে-হাড্ডি। এই নমনীয় অংশগুলো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করে খাদ্য হজম, বায়ু নিষ্কাশন, বজ্য-আর্বজনা নিষ্কাশন, অতিরিক্ত পানি নিষ্কাশন, অতিরিক্ত লবণ নিষ্কাশন ইত্যাদি কাজগুলো করে। এইসব জটিল ক্ষুদ্র অঙ্গ অর্থাৎ জটিল ক্ষুদ্র কারখানায় অল্প-বিস্তর অথবা বিকট শব্দ উৎপন্ন করতেই পারে। স্বাভাবিক। করার কিছু নেই। এই কারখানাগুলোতে এমনি এমনিতেই কাজ হয়। সাহায্যকারী হিসেবে বিভিন্ন হরমোন কাজ করে সঠিক এবং সঠিক কাজগুলোই শুধু করে। যে কাজটি সঠিক নয় তা তারা কখনোও করে না। তাদের দ্বারা সম্ভবও না।
    :
    কিন্তু মানুষের মনের সাধারণত ২টি দিক আছে। সঠিক আর সঠিক নয়। আবার ফিরে আসি শব্দ দিয়ে- আচ্ছা মনের কি শব্দ আছে? আপনাদের কি মনে হয় ? মনের কোন শব্দ নেই। যদি শব্দ থেকেই থাকে অন্তত এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। তবে মনের শব্দ যদি শোনা যেত তাহলে পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত। মনের শব্দ- নিঃশব্দ চিৎকার। কি বিচিত্র! মনে যে চিৎকার হয় তা সুখের হতে পারে আবার দুঃখেরও হতে পারে। সুখ হলে মন হাসে। কি চমৎকার সেই মনের হাসি! মনটা দুলে দুলে ওঠে… এবার ধরুন কষ্টের নিঃশব্দ চিৎকার। কারা কষ্টে আছেন? সবাই নাকি? আপনারাই চিন্তা করে দেখুন কষ্টের সময় মনটা কেমন করে চিৎকার করে। নিজের ভাবনা নিজের কাছে। এর অনুভূতি অন্যেরা বুঝবে না। সম্ভব নয়। তবে অনুমাণ করা যায়। মনের কষ্টের শব্দ- নিঃশব্দ ভয়ঙ্কর চিৎকার (বুকটা হাহাকার করে উঠে তখন)। (উৎসর্গ- কার্তিক সাহা)

    8
    3 Comments
Skip to toolbar