-
অগোচরে
……………………শেখ নাফিজকিছু কিছু ফুলের জন্ম
হয়েছে আড়ালে থাকার জন্যে।
সমাজের কোলাহলে তাদের
কেন যেন মানায় না।
এক বুক ভালোবাসা নিয়েও
তারা শুধু দুঃখ কুড়িয়ে যায়।
ভালোবাসা তাদের ধরা দেয় না।স্রোতের বিপরীতে তারা,
থেকেও যেন না থাকার মত।
রাস্তার কোনে ফুলগুলোও মায়া ছড়ায়,
থাকে না কারো অবগত।ধুলো জমে একদিন ঝরে পড়ে ফুল।
অবহেলায়, সকলের আগোচরে।
তারাও কভু এ ধরণীতে ফুটেছিল,
ভালোবেসেছিল দু’হাত ভরে।ভ্রমর এসে একদিন, মালিরে শুধায়,
দেখেছো কি সেই বন্য ফুল,
ফুটেছিল গত বর্ষায়?
মালি বলে সে তো ঝরে গেছে কবেই,
ভ্রমরের অপেক্ষায়।9 Comments-
স্রোতের বিপরীতে তারা,
থেকেও যেন না থাকার মত।
রাস্তার কোনে ফুলগুলোও মায়া ছড়ায়,
থাকে না কারো অবগত। _ এভাবে কতজন যে হারিয়ে যায়! -
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 28 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
Rafsan-Ahmed-Rafi
@rafsan-ahmed-rafi
মোঃ আবিদ তালুকদার
@abid-talukder
Hare-krishna-kirtan
@hare-krishna-kirtan
Antora-Bakshi
@antora-bakshi
শরিফ কবিরাজ
@sharifkobiraj
Cr-Abdullah
@cr-abdullah
তাসরিন ইসলাম রিতু
@ozana-otithi
Md. Habibur Rahman
@habib
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon




“ভ্রমর এসে একদিন, মালিরে শুধায়,
দেখেছো কি সেই বন্য ফুল,
ফুটেছিল গত বর্ষায়?
মালি বলে সে তো ঝরে গেছে কবেই,
ভ্রমরের অপেক্ষায়।” ~ বিষণ্ণতায় ছেয়ে গেল মনটা। অভিবাদন জানবেন কবি।