Profile Photo

Shaikh Mohammad Nafiz BarakahOffline

  • shaikhnafiz
  • Profile picture of Shaikh Mohammad Nafiz Barakah

    Shaikh Mohammad Nafiz Barakah

    3 years, 5 months ago

    তুমি না থাকলে।
    কলমে: শেখ নাফিজ।

    তুমি না থাকলে, আমার বৃষ্টিকে ভয় হয়
    যেনো এসিড হয়ে হৃদয় পোড়ায়
    তুমি না থাকলে, জানালায়
    মন অপেক্ষা জমায়

    তুমি না থাকলে,
    শহর জুড়ে রাত্রি নেমে আসে
    সেই অন্ধকারে বিরহ মিশে থাকে।

    শীত বিকেলে যখন আমার
    শহর কুয়াশায় ঢেকে যায়,
    এই একলা আমিকে সঙ্গ দেবে
    এমন কি কেউ রয়?

    দুঃখ যখন মনকে ক্ষতবিক্ষত করে,
    হৃদয় বাধে জিঞ্জিরায়
    তুমি ছাড়া আপন আমার
    আর তো কেউ নয়।
    তুমি না থাকলে, সাদা কালো
    অমসৃণ এই শহরে,
    ভালোবাসার এক তিল খুঁজে পাওয়া দায়।

    4
    5 Comments
Skip to toolbar