-
পদক্ষেপের ভিড়ে আমরা পদক্ষেপ গুনছি,
নতুন পথ পুরোনো নামে সাজাচ্ছি!একটা দোটানা মন, প্রশ্নের আড়ালে সারাক্ষণ;
উত্তরে সংক্ষিপ্ত জবাব, মুক্ত হওয়াটাই বড্ড বেসামাল…প্রতিবার যুক্তি নয়,
ক্ষণবিশেষে পাগলামিও নাকি মধুর হয়.!2 Comments -
আরিফুল বিন রশীদ and
শাহাদাতুর রহমান সোহেল are now friends
-
“বহুরূপী”
আরিফুল বিন রশীদ
ফুরফুরে দেহখানি
বহুরূপ বাহারে,
এক রূপ নেই কারো-
এক সারি কাতারে!দ্বন্দ্বের কোলাকুলি
বাঁকা পথ ললাটে,
এক মনে ধারা নেই-
প্রভু পথ ঘোলাটে!টনটনে ভাবধারা
নেই অধিক জবানে,
বাঁকা মন কালো মন-
ধুয়ে ফেল সাবানে!জোচ্চুরে করতালি
স্বভাবটা যায় কি?
মুছে ফেল কুস্বভাব-
নাকে ঢেলে খাঁটি ঘি.!8 Comments-
-
-
অনেকদিন পর আপনার কবিতা পড়ছি কবিবন্ধু, খুব ভালো লাগলো! কবিতাটি পড়তে পড়তে নতুন ভাবনা এলো মনে, বহুরূপী মানুষগুলো নিজেরাও জানেনা তাদের আসল মুখোশ খানি কই! তাঁরা বড় অসহায় হয়, তাঁরা দ্বিধায় বাঁচে, সংকোচে মরে যায় তিলে তিলে!
-
-
আরিফুল বিন রশীদ Changed their profile cover
-
কোথায় যেন শুনেছিলাম প্রচন্ড ভালোবাসা নিয়ে মুখোমুখি বসে সমানতালে কথা বলা যায় না!
এই সময়টায় একজন কথা বলে আরেকজন মুগ্ধ হয়ে শোনে…
কথার কিছুটা বোঝে, কিছুটা হারিয়ে ফেলে!বোঝা অংশটুকু দায়িত্ব, আর হারিয়ে ফেলা অংশটুকু প্রেম!
1 Comment -
আরিফুল বিন রশীদ and
Md Kawsar Miah are now friends
-
“তুমি এসেছিলে”
আরিফুল বিন রশিদ ।।
তুমি এসেছিলে চাঁদের হাসিতে-
শরতের কাশ বনে,
তুমি এসেছিলে চৈত্র খরায়-
অনল ঝরা দিনে!তুমি এসেছিলে ছন্দ হয়ে-
মোর কবিতার চরণে,
তুমি এসেছিলে স্মৃতির পটে-
একলা থাকার ক্ষণে!তুমি এসেছিলে শান্ত হয়ে-
শীতল দক্ষিণা হাওয়ায়,
তুমি এসেছিলে পূর্ব গগনে-
রংধনুর রঙের ছোঁয়ায়!1 Comment -
পাখির জীবন চেয়েছিলাম
বাতাস ছিল বৈরী—
হয়নি ডানা মেলা,
যদিও ছিলাম তৈরী.!এত মেঘ করে আছে
যেন তার উত্তর আসেনি—
ভালোবাসা চিরকাল বৃষ্টিহীন,
কতগুলো চাতকের শ্রেণী.!কালের কোলে মাথা রেখে
আয়েশ করে ঘুমোয় শহর—
বুকের ভেতর দুঃখের তরঙ্গিনী,
আমার মনে বিষাদ বহর!অথচ চোখের কৌটো দু’খানা
ছাপোষা মায়ায় ভর্তি—
আমার নেত্রাম্ব…Read More1 Comment -
“কে তুমি কি তুমি”
বিকৃত মস্তিষ্ক তোমার-
পরশ্রীকাতর মন,
নিজেরে দাবি করো-
তুমি বনী আদম.!হিংসা বিদ্বেষ অহমে-
কাটাচ্ছো জীবন,
তুমি তো ইবলিশের-
আজ নতুন ভার্সন.!উন্মাদ তুমি বধির-
দু’চোখেও দ্যাখো কম,
তব মনে রেখেছো যতনে-
এক নগ্নতার দর্পণ.!1 Comment-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 July 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
ফারুক আব্দুল্লাহ – Faruq Abdullah and
আরিফুল বিন রশীদ are now friends
-
মোখলেসুর রহমান and
আরিফুল বিন রশীদ are now friends
-
মাহ্দী সাকিব and
আরিফুল বিন রশীদ are now friends
-
Humayun Kabir Surjo and
আরিফুল বিন রশীদ are now friends
-
Foyzur Khan and
আরিফুল বিন রশীদ are now friends
-
“তাসের পৃথিবী”
যুদ্ধাস্ত্র তৈরী হচ্ছে
বোমার আঘাতে তলিয়ে যাবে
শহর,
নিস্তব্ধ নগরীতে সবাই ঘরবন্দী__
এপিলেপটিকের ন্যায় শরীর
তারপর…এক সন্ধেবেলা তার মুখোমুখি
মাকড়সার জালের পুরু শেকল
ভেঙে
নীল চোখে আগুন নিয়ে
হলুদ এক শাড়ি পরে
বিস্ময়ে কম্পিত লাল ঠোঁট
নাকে ‘নথ’ ষোড়শী চুল
ঝলমলে মুখে ভয় নেই,
যেন কোনো ব…Read More5 Comments -
নিশাত আনজুম and
আরিফুল বিন রশীদ are now friends
-
সামান্য খড়কুটো খেয়ে
ঘুমে পথে শরীরে —
বিজ্ঞাপনের খোলস মেখে
টাইলস কাটার শব্দ!দালানের মাংস —
আতুর ঘরের কান্না
যা শহর ফেঁপে কখনো বেরোয় না
সামাজিক — রাজনৈতিক থ্রিলারে
এসব গিলে খাই আমরা ।সস্তায় পাস পেলে
পেট কেটে —
রোমান্স করতে যাই;
বাহারি সজ্জার কসাইখানায়.!4 Comments -
ওদের চোখে আকাশ ভেসে দূর নদীতে
দিগন্ত ফোটে — দুই হাতে শুধু জ্বলে
ইলেকট্রিক ছায়া — কিছু বাস্তব ব্যস্ততা!সাদা কালো স্ক্রিনে — লিখে চলে চলমান
ভয়ের কথা — মাঝে আঁধার নামে;
গাঢ় হয় ভয়ের গল্প যত — বাতাস
মেখে শরীরে, ওরা রোজ ভোরে পালায়,
খুঁজে খুঁজে আকাশ ঘর, শেষে মিললো
ওদের মুখ!
হাসিতে নগ্ন চোখ — চেয়ে দেখে
জমে থাকা কালো মেঘ
কিংবা ক্লাস্টার অসুখ!7 Comments -
কিছুই হচ্ছে না
শুধু প্রথা ভাঙতে ভাঙতে
সাক্ষাৎ হয়ে যাচ্ছে অনেকের সাথে
সেই চাঁদ জোৎস্নার রাত
সেই পানগুছির পাড়
সেই খণ্ড খণ্ড অক্ষর
দুহাত শূন্যে ছুড়ে লুফে নিতে চাইছে!
উচ্ছন্নের জীবন…আমি কখনো বাড়াবাড়ি জীবন চাইনি
ধারাবাহিক দৃশ্য চাইনি
তবুও এতসবের উপহাস বয়ে বেড়াতে হচ্ছে
আজ চুল দাড়ি গোঁফ নিয়ে বুঝতে শিখেছি
জীবনে বেঁচ…Read More6 Comments -
“নিথর শব্দ”
আমি নির্বাক থাকি
প্রায়শই তাই
অনেক কথা বলি না…কত ব্যথা সয়ে সয়ে
নিথর হয়ে পড়ে থাকি…কতশত শব্দের উচ্চারণটুকুও
আমি করিনা…যে শব্দের তীক্ষ্ণ তীরের
আঘাতে আঘাতে
আমি সহস্রবার মরে গেছি.!7 Comments - Load More Posts
Friends
Manik Kumar Sanjowal
@manikkumarsanjowal
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
অরণ্য
@xoykumar
Jannatun Nur
@jannatun-nur
আবু রায়হান মোহাম্মদ
@aburayhanmohammed
সা দি য়া (নন্দিনী)
@nandini
Ekhtiar Uddin
@ekhtiar2003
বিদৌরা প্রিয়দর্শিনী বারহান
@bedowrapriodarshini
AdabenTatali
@adabentatali













কথার ভাঁজে অদ্ভুত, নিগূঢ় এক গহীনতা ! ভালো লাগলো খুব !