-
বিশ্ব সভ্যতায় অর্থনীতি কিংবা সংস্কৃতিতে আজকের পিছিয়ে পড়া বাংগালীর অতীত যদি জানি তবে সহজেই বুঝতে পারব জাতি হিসেবে আমরা কেন আজ পরাজিত! আবার একটা প্রাচীন সভ্য বাঙ্গালী জাতি কেন এখনো এতো ধীর! আমরা কি ইতিহাস ভুলে যাচ্ছি তাই নাকি অন্য কোন সভ্যরা আমাদের ডমিন্যান্ট করছে?
ফার্সি শব্দ ‘পাইনাম” থেকে পানাম। মানে হল আশ্রয়। তাহলে পানাম নগর মানে আশ্রয়ের নগর। আর বাংলাদেশের সোনারগাঁ-এ রয়েছে পানাম নগর।
রহস্যময় ফার্সি শব্দ কি করে বাংলার বুকে ১৫ শতকে এল, তা জানতে গিয়ে সমাধান মিলল এর জগৎখ্যাত মোগল স্থাপত্যশৈলীর সাথে ইউরোপীয় স্থাপত্যশৈলীর মিল পেয়ে।
বাংলার বুকে অহংবোধ নিয়ে আজো টিকে থাকা পনের শতকের আধুনিক এক বাংলা ইউরোপীয় রাজ্য পানাম নগরী, সোনারগাঁর ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে গড়ে ওঠে।
সোনারগাঁও এর কথা আসলেই আমার ভাললাগা আর বলার জোর বেড়ে যায়। কারণ এই ভূমিতেই আমার জন্ম। মানে আমার নানা বাড়ি। এদিক দিয়ে ভূঁইয়া বংশের বড় নাতি আমি।
আর ভূঁইয়াদের ইতিহাস মানে বাংলার ইতিহাস। মানে ইতিহাসের, বিশ্ব মানচিত্রে এ ভূখন্ডের প্রথম রাজধানী। ঠিক যখন বিশ্ব ইতিহাসের প্রতিটি অঞ্চল তুলনামূলকভাবে স্থিতিশীল এবং সম্পদের অ্যাক্সেসের সাথে সুরক্ষিত ছিল এবং তাদের ব্যবহার করার জন্য প্রত্যেকের যথেষ্ট সৃজনশীলতা ছিল। প্রত্যেকেরই ভৌগোলিক সুবিধা এবং অসুবিধা ছিল, বেশিরভাগই ছিল গ্রামীণ সমাজ কিন্তু ক্রমবর্ধমান শ্রেণীগত পার্থক্য এবং নগরীকরণের চাপের সম্মুখীন হয়েছিল, সবই ছিল পিতৃতান্ত্রিক, এবং সকলকে বিশেষ করে বাণিজ্য, নীতি এবং অভিবাসনের ক্ষেত্রে বাইরের রাজনৈতিক শক্তির সাথে লড়াই করতে হয়েছিল।
আরো সহজ ভাষায় বলি, পৃথিবীতে সবে মাত্র আধুনিক পাসপোর্ট প্রথা শুরু হল আর প্রয়োজন হল রাজধানীর উল্লেখ। ঠিক সেই সময় ১২ ভূঁইয়াদের নেতা ঈশা খাঁ বাংলার বুকে প্রথম রাজধানী স্থাপন করলেন সোনারগাঁওকে। আর তার নগরী করলেন পানাম সিটিকে। যার অর্থ আশ্রয়ের নগরী।
এখন ব্যাপার হল, কি আশ্রয় দিতেন ঈসা খাঁ? নাকি দীর্ঘদিনের আশ্রয় দেয়ার জন্যই লোকমুখে এমন নাম চলে এসেছে?কোথায়-কবে-কেন?
কিভাবে হল শুরু?
এসব জানতে যাদের লাগে ভাল,
তারাই ঐতিহাসিক যায়গার খোঁজ রাখে।বিঃদ্রঃ এটা একটা প্রামাণ্যচিত্র।
3 Comments
It’s not how much you have but how much you enjoy that's makes happiness.
সৃষ্টি

সৃষ্টি
গল্পকার, চিত্রনাট্যকার ও ভিডিও সম্পাদক
ফিল্মমেকার
Friends
Poly Alam
@butterflywords
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
এস এম সজিবুল ইসলাম
@shojib-rumman
Abul Hasan Tuhen
@abulhasantuhen
সৌরভ রায়
@sourav_roy
Md. Arif Hossain
@arifhossain
মোঃ তালাল উদ্দিন
@talal3944

তথ্যবহুল লেখা।