-
কয়েকটা দিন পান্তা খাও!
-বশির আহমদপানির মাছে আগুন আজি
শাক সবজিতে তাই
দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া
মানুষের হুঁশ নাই!টাইমের সাথে পাল্লা দিয়ে
বাড়ছে পূণ্যের দাম
একমুঠো ভাত যোগান দিতে
ঝরছে মাথার ঘাম।পোল্ট্রি খেয়ে গরুর গোস্তের
নিতেন একটু স্বাদ
আজকে তাতে চোখ পড়েছে
যারা চোর হারমাদ।শ্রমের মূল্যের দাম বাড়েনি
পণ্যে অনেক দর
ইহার জন্য কে গো দায়ী
কোন সে মাতব্বর?কোরাস কন্ঠে সবাই বলো
“ন্যায্য মূল্য চাই”
একই সাথে আওয়াজ দিলে
কারও রক্ষা নাই!কয়েকটা দিন সবর করে
খাও গো পান্তাভাত
মজুদদারি হারামখোরের
ভেঙ্গে যাবে হাত!৩১/০৩/২০২৩
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 April 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan




চমৎকার💖