-
আপন তো কেউ নয়
জুবায়ের আল মাহমুদ
তারিখ: ০৮/০৪/২৩আপন আপন করিস মনা
আপন তো কেউ নয়।
আজ মরিলে কালকে দু’দিন
সর্ব লোকে কয়।ভবের এই খেলা ঘরে
আপন আপন করি,
মাঝে মাঝেই ভুলে যাই
সবই যাবো ছাড়ি।এতো বন্ধু, এত বান্ধব
কতইনা সুখস্মৃতি,
চোঁখের আড়াল হয়েই দেখো
ভুলে যাওয়াই রীতি।যাবার বেলায় সঙ্গী-সাথী
কেউতো সাথে যাবে না,
আদর করে বুকটি ভরে
নামটি মুখে নিবে না। আমার সোনা, আমার যাদু
একটু সময় দিবে না।
প্রাণ পাখিটা উড়ে গেলেই,
আর তোমাকে রাখবে না।নিত্য যাওয়া আড্ডা আসর
থাকবে একটু থেমে।
দুই-একটা দিন পার হলেই,
উঠবে আবার জমে।এই পৃথিবী মায়ার খেলা
মায়ার জালে বাঁধা,
ছিন্ন হলেই সেই বাঁধনটি
দেখবে চোঁখে ধাঁধা।ত্রিভুবনে একজনই আছেন
যিনিই শুধু আপন।
তাহার সাথেই সম্পর্কটা
করতে হবে স্থাপন।3 Comments-
@jubayer পুরো পৃথিবীটাই চরম স্বার্ত্থপর
Friends
Dreamgirl mukta
@mukta13
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Deep Rozario
@deep-abraham-rozario
শিউলি চক্রবর্তী
@shiuli
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Md. Junaid
@junaid-islam


এতো বন্ধু, এত বান্ধব
কতইনা সুখস্মৃতি,
চোঁখের আড়াল হয়েই দেখো
ভুলে যাওয়াই রীতি।- চরম সত্য।