Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    3 years, 2 months ago

    বৈশাখ এলো রে
    জুবায়ের আল মাহমুদ
    তারিখ:১৪/০৪/২৩

    আবার এলো নতুন বছর,
    লাগলো খুশির দোলা।
    পান্তা-ইলিশ, গানের মেলা,
    যায় না কভু ভোলা।

    প্রীতি ও প্রেমের পূণ্য মিলন,
    আসুক আবার ফিরে।
    সম্প্রীতির অটুট বাঁধন,
    থাকুক জীবন ঘিরে।

    নতুন করে জ্বলে উঠুক,
    ভালোবাসার আলো।
    জরা-ব্যাধি দূর হয়ে যাক,
    মনের যত কালো।

    নতুন বছর নতুন আশা,
    ফিরে আসুক শান্তি।
    প্রেমের ছোঁয়ায় মুছে যাক,
    সবার মনের ভ্রান্তি।

    খুশির আলো ছড়িয়ে দিতে,
    উঠুক নতুন রবি,
    সবার জীবন ভরে উঠুক,
    সুখের রঙিন ছবি।

    11
    3 Comments
    • এ আমাদের সংস্কৃতি। ভালো লিখেছেন কবি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 16 April 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • চমৎকার লেখনী।

Skip to toolbar