-
বেঁচে আছি প্রিয়
রাসেল আদিত্য
******************হুম বেঁচে আছি প্রিয়।
হয়তো তোমার নাওয়ে ভাসবো বলেই।
হয়তো তোমাতে জীবন বাঁধবো বলেই।
হয়তো একসাথে দুজন হাঁটবো বলেই।
হয়তো দুজন মিলে সুখের সূউচ্চ শিখরটা ছোঁব বলেই।
হয়তো আমাদের গল্পটা উপন্যাস হবে বলেই।
হয়তো “ইচ্ছেদেবী” নামের একশত কবিতা লিখবো বলেই।হুম বেঁচে আছি প্রিয়।
হয়তো দুজনের একান্ত সময়ে
তোমাকে দেওয়া কথাগুলো রাখবো বলেই।
হয়তো তোমার প্রিয় রংয়ের শাড়ীতে
মুগ্ধ চোখে তোমায় দেখবো বলেই।
হয়তো তোমার হাতে সেই ম্যাচিং কালারের
রেশমী চুড়ির শব্দ শুনবো বলেই।
হয়তো তোমার পায়ে আলতা রাঙিয়ে
নুপুর পড়িয়ে দিবো বলেই।
হয়তো তোমার অচেনা সুখগুলো
তোমাকে ছুঁইয়ে দিবে বলেই।হুম বেঁচে আছি প্রিয়।
হয়তো অনেক বেশী ভালোবাসবো বলেই।
হয়তো হাসবো না হয় অনেক বেশী কাঁদবো বলেই।
হয়তোবা……….
সবশেষে একাকী অনন্তের পথে হাঁটবো বলেই।
হুম,তোমার ইচ্ছেপূরনে
আমি এখনো বেঁচে আছি প্রিয়।
Friends
Al-Masud
@al-masud
Anup Dey
@anup-dey
Mitul hasan
@mitul
Masfi K
@masfi-mohammad
সালমান সাদিক
@salmansadique
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Arif Hossain
@arifhossain
আকরাম খান
@akram_khan
দুনিয়া মামুন
@duniamamun
