Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    3 years, 2 months ago

    “নতুন আমেজে নবান্ন”
    রুবা

    যখন ধানের শীষে হলুদ কিরণ আসে,
    কিষাণ মুগ্ধ নয়নে স্বপ্নীল ক্ষণে হাসে,
    মুক্ত চুম্বনে সে সুধা তার হৃদয় পূর্ণ করে,
    সুখ সুখ দোলা লাগে অগোছালো সংসারে।

    লাফিয়ে চলে কাজের তাড়া মনের আকাশ জুড়ে,
    কখন হবে সাঙ্গ সব বেলা যে যায় বসে !
    খুশিতে তারা ক্লান্তি ভুলে ঘর্ম স্নান করে,
    নতুন ধানের গন্ধে সবার চোখ বুঁজে আসে।

    চঞ্চল হয়ে লাউয়ের ডগা গা এলিয়ে পরে,
    থরে থরে সাজায় কিশোরী তাহা এক্কাদোক্কার ঘরে।
    সবুজে সাজে মায়ার বাঁধন নব উদ্যমে বারে বারে,
    এ বুঝি নতুন সময় এলো নবান্নের আবাহনে।

    আজকের নতুন সব আসে-যায় চুপিসারে,
    লাউয়ের মাচা আর ধানগাছ নেইতো পেখম মেলে,
    বদলেছে দিন তাই কিষাণ বধূ নেই কাজের ছলে,
    আজিকে সবাই আনন্দে মাতে পুরনো স্মৃতি ধরে।

    সবুজেরা সব একা হয়ে ম্লান হয়ে কাঁদে,
    তার খবরে নেই কোন কিশোরী আজ বসে,
    হয়না এখন চড়ুই ভাতি কচিকাঁচার আসরে,
    হারিয়ে গেছে সব কংক্রিট আর মুঠোফোনের ফাঁদে।

    ১৪/০৪/২৩

Skip to toolbar