Profile Photo

Abrar Jahin RatulOffline

  • Abrar123
  • সেদিনের নভেম্বর মাসটা অন্যরকম ছিলো। তাতে শীত ছিলো। সেই শীত খুঁজতে গ্রামের বাড়ি যেতে হত না। তার সাথে ছিল শিউলি আর ছাতিম ফুলের ঘ্রাণ। আর ছিল ধান পাকার ঘ্রাণ। কার্তিকের শেষ সন্ধ্যায় বাড়ির বারান্দায় গিয়ে দাড়াতাম। একটা জলজ গন্ধ বাড়ির হাওয়ায় ভেসে বেড়াতো। সেই গন্ধটা যেখানে দাড়িয়ে থাকতাম তার থেকে অনেক দূর, দূরান্তে নিয়ে যেত। কোথাও হয়তো সেই জায়গাটা আছে,…Read More

    1
    1 Comment
  • কোনো কোনদিন ভাবি আমার ঘরটা যদি একটা ধানক্ষেতের মাঝখানে হত। অথবা পাশে। আমার বোন এখন যে বাড়িতে থাকে তেমন। মুখ বাড়ালে শস্যের ঘ্রাণ। হাত বাড়ালেই ক্ষেতের বাতাস। ফোনে কথা হলে কিম্বা বাড়িতে আসলে গল্প করতে করতে জিজ্ঞেস করি ওখানে হেমন্তের গন্ধটা কেমন। ভোরের কুয়াশা কতখানি গাঢ়। অন্ধকারে বন্ধ জানালা খুললে রাতের আকাশের নক্ষত্র কি হাতের কাছে চলে আসে। জ…Read More

    1
    1 Comment
  • ছোটবেলায় রমাদান মাসটা শীতকালে পড়তো। প্রায় স্কুলগুলো বন্ধ হয়ে যেত। অথবা হাফ বেলা ক্লাস হত। তখনকার রমাদান মাসের দিনগুলোতে আছরের পরের সময়টা খুব প্রশান্তিময় ছিল। বন্ধুদের সাথে হাটাহাটি করা, গল্প করা আর ইফতারির খাবার নিয়ে কথা বলা। আমি খেয়াল করে দেখতাম বিকেলবেলা খুব ছিমছাম একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঝিরঝির একটা শীতল হাওয়া, আর সেই হাওয়ায় কেমন…Read More

    4
    2 Comments
  • আল্লাহর করুণা
    ……………………………….

    আশ্বিনের বিকেল। নিশিন্দার চরে শরতের মেলা বসেছে। প্রতি বছর এই মধ্য শরতের সময়ে মেলা বসে। নদীর পাড়ের মানুষগুলোর কাছে এই মেলা মানে উৎসব। সোনালি বালুর চরে তখন সেইসব মানুষগুলোর আসা যাওয়া বেড়ে যায়। অনেক দূরের চর থেকেও নৌকায় করে মানুষ আসে।

    শামসুদ্দীন গরীব কৃষক। তার একমাত্র সন্তানকে নিয়ে সে মেলায় আসে। এই নদী, নদ…Read More

    3
    2 Comments
  • Profile picture of Abrar Jahin Ratul
    Profile Photo
    Soma
    @soma-chowdhury7yahoo-com
  • মানুষের ভালবাসা দেখলে বোঝা যায় কে সত্যিকারের ভালবাসল আর কে অভিনয় করল। জগতে এমন অনেক মানুষই বিদ্যমান যারা সত্যিকারের ভাল না বেসে ভালবাসা দেখিয়ে কার্য উদ্ধার করতে চাই। ভালবাসার মত একটা পবিত্র জিনিসকে লাভ ক্ষতি দিয়ে বিচার করতে যায়। সবসময় সব বিষয়ে জিততে পারাটাই তাদের কাছে মুখ্য বিষয়। ভালবাসা প্রকাশ করে তারা মহৎ হতে চায়। কিন্তু ভালবাসতে গেলে…Read More

    4
    2 Comments
  • খালামনির বাসায় দুটো বেলি ফুল ছেঁড়া ছিল শোকেসের উপর। ছাদের গাছের। মাগরিবের নামাজ শেষে হাটাহাটি করছিলাম লম্বা বারান্দা দিয়ে। বৃষ্টি হচ্ছিল। বারান্দার গ্রিলের সামনে কলাগাছে বৃষ্টির টুপটুপ শব্দ। সন্ধ্যার নাস্তায় গরম কিছু খেতে খুব ইচ্ছে করছিল। গরম গরম চীনাবাদাম এর কল্পনা করছিলাম। বৃষ্টি ঝরে গেলে হাতে করে একটা বেলি ফুল নিয়ে বের হলাম বাজারের উদ্দেশ্যে।…Read More

    5
    2 Comments
  • ছোটবেলায় লোডশেডিং এর রাতগুলোতে আম্মু হাতপাখা দিয়ে বাতাস করতো। আমি আধোঘুমে আধো জাগরণে তা অনুভব করতাম। ঘরময় অন্ধকার। বাহিরে ঝি ঝি পোকার একটানা শব্দ। দূরের মাঠ থেকে একটা দুটো শিয়াল ডেকে উঠতো। কোন কোনদিন অনেক দূরের অস্পষ্ট কোন মাহফিলের আওয়াজ শোনা যেত।

    তখনকার দিনগুলোতে একটু বৃষ্টি হলেই কারেন্ট থাকতো না। মোমবাতি অথবা হারিকেনের আলোয় পড়তাম, হা…Read More

    5
    7 Comments
  • Profile Photo
    Minhajul Islam
    @minhajul-islam
  • পৃথিবীতে হয়তো কোনকিছুই তার অবস্থান থেকে সরে না, শুধু আমরা আমাদের অবস্থান বদলে ফেলি। তবুও পৃথিবীতে ভালবাসা থেকে যায়।

    একটা নির্দিষ্ট বয়সে পা রাখলে আমরা শরীরের চেয়ে আত্মার প্রতি যত্নবান হই বেশি। তখন আমরা জীবনটাকে একটু অন্যরকম ভাবে দেখি। নিজেদের একটা আলাদা জগত সৃষ্টি হয়। একটা সবুজ গন্ধ মাখা ঠান্ডা ঠান্ডা জগত। যেখানে মনের প…Read More

    13
    9 Comments
  • Profile Photo
    Fazilatun Nesa
    @fazilatun-nesa
  • এই পৃথিবীর মাটি, জল, হাওয়ায় আমরা বেড়ে উঠি। রাতের আকাশের নিচে দাড়িয়ে নক্ষত্র দেখি, বৃষ্টি এলে বৃষ্টিতে ভিজি। খোলা মাঠের হাওয়া গায়ে মাখি। মানুষ হয়েও পাখির সাথে, পশুর সাথে আমাদের মিতালি। সেই কোন সুদূর অতীতে আমাদের পূর্বপুরুষগণ জংগল কেটে বসতি করেছিল কোন কুঁড়েঘরে। আলো বলতে তখনকার দিনে শুধু আগুন, হাওয়া বলতে আম,জাম,নিম,কাঁঠালের দোলাচল। আজকের দি…Read More

    12
    7 Comments
  • অফিস শেষ করে বিকেল থাকতেই আজ বাসায় ফিরেছে মুকুল। আসর এর নামাজ পড়ে ঝুলবারান্দাটায় গিয়ে পায়চারি করছিল সে। আকাশে আষাঢ়ে মেঘ। এই কয়েকটা দিনের গরম খুবই অসহনীয়। আজ যদি খানিক বৃষ্টি হয়।

    ফেইসবুকের স্ক্রলিং একঘেয়ে লাগছিল ওর কাছে। ইউটিউবে গিয়ে কখনো গুলজার কখনো বা জাভেদ আখতার এর শায়েরির সাথে মনের সমঝোতা করতে চাচ্ছিল সে। বৃষ্টির কথা ভাবতে ভাবতে ঝুম বৃষ…Read More

    8
    7 Comments
  • Load More Posts

Abrar Jahin Ratul

A slave of Allah, A son, A brother, A friend, A lover, A dreamer, A witness of nature

Skip to toolbar