-
রাধা
– ফারহাত আহমেদ
বর্ষা,বৃষ্টি,রংধনু বা
রাতের জোনাক্ মেলা
বসতো জেঁকে তোমার চোখে
রঙ-বেরঙের খেলা।
লজেন্স,টফি,ক্যাডবেরী আর
গুড়-বাতাসার ডাকে
আসতে তুমি,বাসতে ভালো,
খুঁজতে তুমি কাকে?
নয়টা-পাঁচটা চলতে পারিনি
চোখ-রাঙানির সাথে
শৃংখল ভেঙ্গে জঙ্গলে যাই,
ডুগডুগি তাই হাতে।
ভালবেসে যদি পাগল না হই,
কিসের ভালবাসা?
মেপে কথা কয়,বুঝে নিতে হয়,
আর নাই কোন আশা।
চলে যায় রাধা আমায় ছেড়ে,
সবকিছু আজ ফাঁকা
বাদাম ছাড়া সাথে শুধু আছে
বাদাম কেনার টাকা।3 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan


যমুনার ঘাট একা একা আজ
শ্যামের বাশির সুর
মধ্যরাতে ঘুম পালালে রাধা কতদুর
রাধা..গো ……..রাধা