-
আমার এক বন্ধু আছে, আমি যখনই টাকা ধার চাই তখনই দিয়ে দেয়। একবার বেশ বিপদে পড়ে ধার চাইলাম বন্ধু বললো সমস্যা চলছে টাকা নাই। ফেইসবুকে এসে পোস্ট দিলাম, “বিপদে কেউ কারো না” অথচ আগে যখন টাকা দিছিলো তখন কিন্তু কোন পোস্ট দেয়নাই যে “ধন্যবাদ বন্ধু, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু”।
যেটা বলতে চাচ্ছি সেটা হলো মানুষ হিসেবে আমরা বাঙালিরা বেশ অকৃতজ্ঞ জাতি। একদিকের সিক্স যে অন্যদিকে নাইনের মতো দেখাতে পারে এটা আমরা যেন মানতেই চায়না। অন্যের বিপদে আমরা যেন একধরনের আনন্দ খুজে পায়। কয়দিন আগে সুলতান’স ডাইনের ঘটনাটাই ধরি। কে একজন কুকুর/বিড়ালের মাংস পেয়েছে বলে অভিযোগ আনলো। পুরো দেশের মানুষ Confirmation Biased হয়ে ভাবতে লাগলো হ্যা তাদেরও নাকি মনে হয়েছিলো মাংসে সমস্যা আছে। একদল তো এটাও খুজে বের করলো কুকুরগুলো কোন এলাকা থেকে সাপ্লাই করা হয়। কিছুদিন পর রিপোর্ট আসলো কোথাও কোন সমস্যা নাই।
সমাজব্যবস্থা আসলে কোনদিকে চলে গেছে যে মানুষ বিনোদনের উৎস হিসেবে যাকে তাকে যেকোন তকমা দেওয়া শুরু করে দিচ্ছে?
অনিয়ম, দুর্নীতি হচ্ছে সেটার সুস্থ সমালোচনা হোক, সত্যের উদ্ঘাটন হোক সেটা আমিও চাই। কিন্তু এ কেমন রীতিনিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা?
অসততা প্রমাণিত হলে সেটা সরকারদলীয় হোক, ধর্মীয় হোক, বা বিদ্যানন্দ হোক কেউ যেন একবিন্দুও ছাড় না পায় সেটা আমিও চাই।
ভার্চুয়াল সমাজটা অন্তত নষ্ট না হোক।
Friends
অসীম রহমান
@ashim_rahman
Drako Shajib
@drako
Zahidul Jamy
@zahidul
Sohag Shek
@sohagshek
মুক্তা বুলবুলি
@chandra-mukta
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
Shoriful Shoron
@shoriful-shoron
মিথিলা কনক
@methila06
Asif Rahman
@asifaaron62

