Profile Photo

rubaOffline

  • Ruba91
  • Profile picture of ruba

    ruba

    3 years, 1 month ago

    “নির্ঘুম রাত”

    শিশির স্নাত অনেক সকাল
    লিখেছিলাম তোমার নামে
    মিষ্টি মিষ্টি গোধূলি বেলায়
    বসেছিলাম তোমায় ভেবে
    নির্ঘুম শতো রজনীতে
    জেগেছিলাম তোমার কল্পনাতে।
    তুমি আসলেনাতো!
    তবে পথ আগলে দাঁড়ালে
    আমার যাত্রাপথের প্রতিটি দ্বারে।
    আমি থেমে থাকতে থাকতে
    ভুলে গেলাম চলার হাজার কৌশল।
    তুমি হাসলে লোক হাসালে
    বলে দিলে আমি পাগল তোমার প্রেমে।
    শতো বাদ্য বাজিয়ে দামামা নাচিয়ে
    করতালি করে আমাকে স্বাগত জানালে।
    তবে কিসের ক্ষুধায় তুমি আজও পাশে?
    রাস্তার মোড়ে মোড়ে পাগলেরা আখড়া করে
    আমি নাহয় থেকে গেলাম তাদের ভিড়ে।
    তুমি আজও পথ আগলাও অশান্ত হয়ে
    তোমার শান্তি কাড়ে কেমনে এই সুখের নীড়ে!
    আমি শান্তি পাই বোবা দেয়ালের ভাষা পড়ে
    কল্পনায় ছোট্টটি হয়ে ফিরি মায়ের কোলে
    নেতিয়ে পরি বাবার বুকে আবার ভাইয়ের কাঁধে।
    মাঝরাতে দেয়ালগুলো কেঁপে উঠে ভয় পেয়ে,
    শুনি তোমার ক্রন্দন অস্ফূট নাম ধরে,
    তোমার নির্ঘুম রজনী লিখেছিলে কার নামে!

    রুবা//

Skip to toolbar