Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • কত যে আড়ালে, আঁধারের অন্তরালে
    রুদ্ধ ছিলাম জন্মাবধি,
    সূর্যের খেয়ালে, অর্গল খুলে
    আলোয় ঝলসে দিল বিধি।
    শুদ্ধতম পারিজাত হলো ধরণী প্রপাত
    আলোর প্রথম ঝলকে ।
    নিতান্ত নিরূপায় মন, আত্মহনন-প্রবণ
    হলো নিদারুণ শোকে ।
    সাদা শঙ্খচিল হয়ে, রক্তঝরা হৃদয়ে
    খুঁজে চলেছি কতদিন,
    সমুদ্র বালিয়াড়ির বুকে, গভীর অসুখে
    পড়ে থেকেছি আশাহীন ।
    নিজেরই আঘাতে, প্রতিদিন প্রভাতে
    জেগেছি ব্যথাভার নিয়ে,
    শুধুই ফেনিল ঢেউ, নেই কোথাও কেউ
    দেখেছি স্থবির হয়ে ।
    রক্তে ভিজেছে বালি, পালকে লেগেছে কালি
    অশ্রু শুকিয়েছে সাগরপারে,
    পালক উপড়ে তুলে, হতশ্রী কুন্তলে
    নিদ্রিত থেকেছি অনাদরে ।
    আলোর আকাশ ছিল সবই কল্পিত অবভাস
    সযতনে বেঁচে থাক বিস্মৃত হয়ে,
    ভুলবুঝে কেটে গেছে প্রায় অর্ধজীবন,
    কি হবে আজ আর তা জানতে চেয়ে ।

    4
    1 Comment
Skip to toolbar