Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • রাতের আকাশে , সরে বসে প্রাচীন লুব্ধক ।
    শুষ্ক মাঠে, হেলিপ্যাডে সাদা আলোর ফুল ফোটে,
    নির্বাক মাত্রায় কেউ জেগে ওঠে
    চলে যায় হেটে, সমুদ্রতটে
    আলোকিত পদচিহ্ন এঁকে ফিরে যায় আবার
    ডুবে যায় সমুদ্রে যেন নিদ্রালুপ্ত তরীর মত ভার ।
    শতাব্দ জুড়ে শব্দ ভীড়ে ক্লান্ত
    আকাশ কত কালের কথা লিপিবদ্ধ করে
    কত ফিসফিসানি হাওয়ায় মিশে যায়
    জলের তলে রত্নরাজি,
    আলোকসজ্জার আতশবাজি
    গুপ্ত হয়েই থাকে ।
    রাতের তারার দীর্ঘশ্বাসে
    ভস্ম হওয়া ইতিহাসে
    ঘুরে চলছে পৃথিবী
    বালুকাবেলায় , পদচিহ্নের অগ্নিকণায়
    পালক বুলায় নিদ্রাদেবী ।
    যুগান্তরের সংগৃহীত
    অভিভূত পদ্যছত্র,স্বরলিপির ছিন্নপত্র
    ভাসে যখন ঊর্মিমালায়
    মালভূমি আর শালবনে,
    কাঠের পোকা ধীরগমনে আঁচর গুনে যায় ।

    5
    2 Comments
Skip to toolbar