Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 3 years, 6 months ago

    প্রেম এবং বিরহ
    হাতটা বাড়ালেই যদি…
    কথা দিলাম একসাথে থাকবো নিরবধি.
    বন্ধনের মায়ায়
    সমস্ত সময়
    তুমিই পাবে স্পর্শের মতো বাস্তব ভেবে নিও
    বিনময়? কিছুই চাইবোনা-শুধু এটুকু্ই জেনে নিও…….
    ইচ্ছে হলে সুখ দিও না হলে নয়-
    প্রেম-বিরহে সুখের লেনা দেনা ভাব বিনিময়
    কখনো ভাবনা ফেলে শরীর বন্দনা
    একবারের জন্যেও না-
    অধরা চিবুকের কাছে চাইনা চুম্বনের স্বাদ
    ভালোবাসা তেমন থাক, না ঘটুক বিবাদ!
    প্রেম দিয়ে যদি তাজমহল গড়তে নাহি পারি সে বাঁধা কোথায় জানতে নাহি চাই
    নিরব অশ্রু ফেলে মোহময় রাত্রির বাসর গড়তে ধরা বক্ষে কী ফুল ফোটাই?
    এসো শ্রীময়ী পিয়াসী আনত নয়না শুভানুধ্যায়ী নয়নে বহ্নি মেখে
    বক্ষ জুড়ে শান্তি মায়া প্রেম সরাব সুধা চোখে ঘুম রেখে……..
    বাঁকা ঠোঁটের কোণে মধুর আহবান সেই মতো হৃদয়ের কানাকানি
    অস্তিত্বে অনুভবে নিঃশ্বাসের তরঙ্গ ধ্বনি কপোলের লোমকূপে শুনি।
    জাগাবে মোরে
    দু হাত ধরে….!
    সেই তো সুখের প্লাবন, হৃদয় জুড়ে হুলুস্থুল সারাদিন রাত ধরে
    ভাবি পড়ে আছি তবু নেবে কাছে টেনে, সব শেষে পার করে।

    কবে যে নিষিক্ত হয়ে আঁধার ঘরে বেঁধে ছিলাম বাসা
    দুজনের প্রেমের ফসল রুপে ধরাতলে দুঃখ সুখে ভাসা।
    তবুও জীবন পেলাম জীবনের থেকে, স্বশ্রদ্ধ প্রণতি তাই চরণে চিরকাল
    ভালোবাসার ফুলেল অর্ঘ্য নিবেদিত বেদিমূলে রোজ সকাল,
    আশায় বাঁধি বুক
    সে মতেই সুখ
    অন্তরে নিরন্তর শীতলতা বয়ে যায় সারাক্ষণ
    আমার আমিতে বড়ো ভালো আছি নিয়ে খুশী মন।

    4
    4 Comments
    • চমৎকার শব্দচয়ন।

    • এসো শ্রীময়ী পিয়াসী আনত নয়না শুভানুধ্যায়ী নয়নে বহ্নি মেখে
      বক্ষ জুড়ে শান্তি মায়া প্রেম সরাব সুধা চোখে ঘুম রেখে…….. কি সুন্দর উপমা !

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 03 May 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar