Profile Photo

প্রদীপ্ত লুব্ধকOffline

  • Shawon-Sarkar
  • সুদীর্ঘকাল ধরে চলমান সংগ্রামের
    হঠাৎ কোন অর্থ খুঁজে পাইনা।
    অনন্তকাল ধুলো উড়তে থাকা ধরায় উঁকি দিয়ে দেখি-
    লক্ষের দিকে ছুটে চলা সহিষ্ণু মানুষের ক্ষয়িষ্ণু দুপুর ,
    একবিন্দু ক্ষুদ্র প্রেষণার গভীরে বিষাদিত সমুদ্র ,
    উচ্ছাসিত আসরের আড়ালে তুষারিত একাকিত্ব।
    দেখি চঞ্চল পিঁপড়ার সাধনার সঞ্চয় ।
    আরাধ্য বস্তুর অস্থায়িত্ব, অনিত্য অনুভূতির দাসত্ব,
    দেখি অমরত্ব পিয়াসী কারো বিলাসী ঘরে সাজানো
    চায়ের কাপে সুক্ষ্ম কারুকাজ ।
    অসাড় সত্যকে বুকে নিয়ে ছুটে চলা দুরন্ত মিথ্যা ।
    তখন কর্তব্যে অবিচল নিত্যতৃপ্ত বা নির্লিপ্ত বেঁচে থাকার
    কোন কারণ খুঁজে পাই না ।

    4
    1 Comment
    • লক্ষের দিকে ছুটে চলা সহিষ্ণু মানুষের ক্ষয়িষ্ণু দুপুর ,লক্ষের দিকে ছুটে চলা সহিষ্ণু মানুষের ক্ষয়িষ্ণু দুপুর ,- পুরোটাই ভালো লাগলো তবু এই লাইনটার প্রতি অন্যরকম ভালো লাগা থাকলো।

Skip to toolbar